বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রাজশাহী রেঞ্জের জুলাই-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হাতিরঝিলে ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ দলের ৪ সদস্য গ্রেফতার প্রয়াত সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও স্পীকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে ভারপ্রাপ্ত স্পীকারের অংশগ্রহণ ডিএমপির মুগদা ও খিলক্ষেত থানা পুলিশের বিশেষ অভিযানে ২৫ জন গ্রেফতার কালো ধোঁয়া নির্গমন: জুলাই মাসে ডিএমপির ৯১৫ মামলা ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৯০৮ মামলা উত্তরায় চোর চক্রের তিন সদস্য গ্রেফতার; ২টি চোরাই ভ্যান উদ্ধার শাহজাহানপুরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৪ জন গ্রেফতার, মামলা ৫৮ ১৩ হাজার পিস ইয়াবা ও ১১ কেজি গাঁজা উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিবি

আগামীর চ্যালেঞ্জ মোকাবেলায় সবাইকে সতর্ক থেকে দায়িত্ব পালন করতে হবে: ডিএমপি কমিশনার হাবিবুর রহমান

  • Update Time : বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
  • ৪৮৬ Time View

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার) বলেছেন, আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ আসতে পারে। সেইসব চ্যালেঞ্জ মোকাবেলায় সবাইকে সতর্ক থেকে দায়িত্ব পালন করতে হবে। আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং মানুষের জীবন ও সম্পত্তি রক্ষা করা আমাদের প্রধান কাজ ও পবিত্র দায়িত্ব।
মিরপুরে অবস্থিত পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) পুলিশ লাইন্সে বিশেষ রোলকলে উপস্থিত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে তিনি এ কথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন, আমরা ডিসিপ্লিন ফোর্স। আমাদের কাজে-কর্মে ডিসিপ্লিন রাখতে চাই। আমাদের পোশাক-পরিচ্ছদের পাশাপাশি আমাদের মন মানসিকতাও পরিচ্ছন্ন রাখবো। আমরা মানুষের ভালো করার জন্য পুলিশের চাকরিতে এসেছি। নিজে ভালো না থাকলে অন্যকে ভালো রাখা যাবে না। সুতরাং নিজে আগে ভালো থাকতে হবে।
পুলিশ সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন, আমার প্রত্যাশা কোন পুলিশ সদস্যের বিরুদ্ধে কোন শৃঙ্খলা পরিপন্থী কাজের অভিযোগ পাওয়া যাবে না। কারণ আমরা সবাই ডিসিপ্লিন ফোর্স। মনে রাখতে হবে অপরাধ করে পার পেয়ে যাওয়ার কোন সুযোগ নেই।
ডিএমপি কমিশনার বলেন, আমরা জানি সারাদেশে ডেঙ্গু রোগের প্রকোপ চলছে। সেটি ঢাকা মেট্রোপলিটন এলাকায় বেশি। আমাদের অনেক পুলিশ সদস্য ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন। কিছুদিন আগে পুলিশ হাসপাতালে গিয়েছিলাম, সেখানে দেখেছি চিকিৎসাধীন ৮০ ভাগ রোগীই ডেঙ্গু রোগী। ডেঙ্গু থেকে বাঁচার জন্য আমাদের আশপাশ নিজ দায়িত্বে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। সহসা ডেঙ্গু শেষ হয়ে যাবে, বিষয়টি এমন নয়। সুতরাং এর থেকে বাঁচতে নিজেদের সচেতন হওয়া ছাড়া অন্য কোনো ব্যবস্থা নেই।
তিনি বলেন, খেলাধুলা মানুষের মনকে প্রফুল্ল রাখে। মানসিকভাবে প্রফুল্ল থাকতে ও শারীরিকভাবে ফিট থাকতে ডিউটির ফাঁকে ফাঁকে খেলা-ধূলার কোন বিকল্প নেই। উৎসবমুখর পরিবেশে বিভিন্ন ধরনের খেলার প্রতিযোগিতা আয়োজন করার জন্য প্রত্যেক বিভাগের উপ-পুলিশ কমিশনারদের নির্দেশনা দেন ডিএমপি কমিশনার। পাশাপাশি অতিরিক্ত ডিউটির চাপ থেকে ফোর্সের মনোবল চাঙা রাখতে সুবিধাজনক সময়ে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করার জন্য নির্দেশ দেন তিনি।
বিশেষ রোল কলে পিওএম বিভাগের সদস্যগণ তাদের সুনির্দিষ্ট কিছু সমস্যা ও চাহিদার কথা ডিএমপি কমিশনারের নিকট উপস্থাপন করেন। কমিশনার সকলের বক্তব্য মনোযোগ সহকারে শুনেন। তিনি কিছু বিষয়ে তাৎক্ষণিক সমাধান দেন ও কিছু বিষয়ে করণীয় সম্পর্কে দায়িত্বশীলদের দিকনির্দেশনা প্রদান করেন।
রোল কল শেষে তিনি (পিওএম) পুলিশ লাইন্সের ব্যারাক, মেস ও রান্নাঘর পরিদর্শন করেন। খাবারের মান বৃদ্ধিতে দায়িত্বশীলদের দিকনির্দেশনা দেন এই মানবিক পুলিশ কমিশনার।
এসময় ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) এ কে এম হাফিজ আক্তার বিপিএম (বার); যুগ্ম পুলিশ কমিশনারগণ, উপ-পুলিশ কমিশনারগণ ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews