বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রাজশাহী রেঞ্জের জুলাই-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হাতিরঝিলে ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ দলের ৪ সদস্য গ্রেফতার প্রয়াত সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও স্পীকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে ভারপ্রাপ্ত স্পীকারের অংশগ্রহণ ডিএমপির মুগদা ও খিলক্ষেত থানা পুলিশের বিশেষ অভিযানে ২৫ জন গ্রেফতার কালো ধোঁয়া নির্গমন: জুলাই মাসে ডিএমপির ৯১৫ মামলা ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৯০৮ মামলা উত্তরায় চোর চক্রের তিন সদস্য গ্রেফতার; ২টি চোরাই ভ্যান উদ্ধার শাহজাহানপুরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৪ জন গ্রেফতার, মামলা ৫৮ ১৩ হাজার পিস ইয়াবা ও ১১ কেজি গাঁজা উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিবি

ডিএমপি পুলিশের ফোর্সের মনোবল বৃদ্ধির লক্ষ্যে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা ‘বাঁধনহারা’

  • Update Time : বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
  • ৪৫৪ Time View

হেমন্তের এই হিমেল সন্ধ্যায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের ফোর্সের মনোবল বৃদ্ধির লক্ষ্যে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা ‘বাঁধনহারা’ আয়োজন করা হয়েছে।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ডিএমপির কল্যাণ ও ফোর্স বিভাগের আয়োজনে রাজারবাগ পুলিশ লাইন্সের শহীদ এসআই শিরু মিয়া মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমান বিপিএম-বার, পিপিএম-বার।
অনুষ্ঠানে উপস্থিত সকলকে শুভেচ্ছা জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, বাংলাদেশ পুলিশের সবচেয়ে দক্ষ ফোর্সরা রাজারবাগ পুলিশ লাইন্সে থাকে। তারা পুলিশের কঠিনতম কাজগুলো সবসময় খুব সাহসিকতার সাথে করে থাকে। বিভিন্ন বাহিনীর একটা নির্দিষ্ট সময়ে যুদ্ধ করতে হয়। কিন্তু আমাদের যুদ্ধ প্রতিদিন, প্রতিনিয়ত।
তিনি আরো বলেন, আগামী দিনে রাজনৈতিক কর্মসূচিসহ সকল প্রোগ্রাম নিষ্ঠা, আন্তরিকতা ও দূরদর্শিতার সাথে সম্পন্ন করতে হবে। আমাদের পেশাগত দক্ষতা দিয়ে এই দেশ ও জাতিকে সুস্থ ও সুন্দর রাখার সর্বাত্মক চেষ্টা করবো। পাশাপাশি সুন্দর বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে অবদান রাখবো।
ডিএমপি কমিশনার বলেন, আজকের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানটি আমাদের ফোর্স ও তাদের পরিবারবর্গ উপভোগ করছে। তাই আজকের সাংস্কৃতিক অনুষ্ঠানটি পরিবারবর্গদের উৎসর্গ করছি।
এ সময় তিনি অনুষ্ঠানের মিডিয়া পার্টনার অনলাইন টিভি চ্যানেল এমই টিভির চেয়ারম্যান মিরাজ উদ্দিন খানকে শুভেচ্ছা স্মারক প্রদান করেন।
অনুষ্ঠানে জনপ্রিয় কণ্ঠশিল্পী হায়দার আলি ও দোলাসহ আমন্ত্রিত অতিথি শিল্পীগণ তাদের মনোমুগ্ধকর সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন।
অনুষ্ঠানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) এ কে এম হাফিজ আক্তার বিপিএম (বার); অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস্, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) মহাঃ আশরাফুজ্জামান বিপিএম, যুগ্ম পুলিশ কমিশনারগণ, উপ-পুলিশ কমিশনারগণ ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews