1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৩৩৮ মামলা রমজান ও ঈদ নিরাপত্তায় মোহাম্মদপুর-আদাবরে সাঁড়াশি অভিযান: গ্রেফতার ৯৫ জন রমনায় স্কুলছাত্র অপহরণ : প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে দ্রুত উদ্ধার, গ্রেফতার ৪ ছয়টি ব্যাটারিচালিত অটো রিকশাসহ চোর চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে ধানমন্ডি মডেল থানা পুলিশ উত্তরা পূর্ব থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত আট জন গ্রেফতার মহম্মদপুরে সংস্কৃতি মন্ত্রীকে প্রেসক্লাবের বর্ণাঢ্য সংবর্ধনা ফরিদপুরে আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের ১২ সদস্য গ্রেপ্তার; ১৮টি যান উদ্ধার উত্তরা পশ্চিম থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২২ জন গ্রেফতার ২০০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৪৬০ মামলা

মিরপুরে পিওএম পরিদর্শনে গিয়ে মেসে দুপুরের খাবার খেলেন-ডিএমপি কমিশনার

বিশেষ-প্রতিনিধি:
  • Update Time : শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩
  • ৩৭৪ Time View

ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বিপিএম(বার), পিপিএম(বার) সবসময়ই ফোর্সের কল্যাণে এক নিবেদিত প্রাণ। সৃজনশীল আর ব্যতিক্রমী কর্মদ্যোগের মাধ্যমেই প্রতিনিয়ত তার দৃষ্টান্ত স্থাপন করছেন তিনি।
যার অংশ হিসেবে গতকাল শুক্রবার পুলিশ সদস্যদের খোঁজ-খবর নিতে মিরপুরে অবস্থিত পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) পরিদর্শনে যান ডিএমপি কমিশনার। এসময় তিনি সেখানকার ব্যারাক, মেস ও রান্নাঘর পরিদর্শন করেন।
ডিএমপির পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) মসজিদে জুম্মার নামাজ আদায় শেষে পিওএম মেসেই দুপুরের খাবার খান ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বিপিএম-বার, পিপিএম-বার। তিনি ফোর্সের খাবারের মান উন্নয়নের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ প্রদান করেন। এরআগেও তিনি রাজারবাগ পুলিশ লাইন্সে গিয়ে ফোর্সের রান্নাঘর ও মেসসমূহ সরেজমিনে পরিদর্শন করেছেন।
এসময় ডিএমপি কমিশনার উপস্থিত পুলিশ সদস্যদের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের সমস্যার সমাধান নিয়ে কথা বলেন। আধুনিক, জনবান্ধব ও মানবিক পুলিশ ফোর্স গড়তে পুলিশ সদস্যদের কল্যাণ নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি।
ডিএমপি কমিশনার পুলিশ সদস্যদের কল্যাণে আন্তরিকতার সাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। এ সময় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) একেএম হাফিজ আক্তার বিপিএম-বার ছাড়াও উধ্বর্তন পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং