1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ অপহরণ করে মুক্তিপণ আদায়কারী চক্রের সক্রিয় নয় সদস্যকে গ্রেফতার করেছে আদাবর থানা পুলিশ যাত্রাবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৯ জন গ্রেফতার সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের অভিযানে চাপাতিসহ এক ছিনতাইকারী গ্রেফতার সংসদ-সদস্যগণের জন্য ‘সংবিধান, কার্যপ্রণালী-বিধি ও সংসদীয় কার্যক্রম’ বিষয়ক ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত সড়কে এআই মামলার ভয়ে অসদুপায় নয়; ট্রাফিক আইন মেনে চলার আহ্বান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনারের গোপালগঞ্জে ৪ হাজার ৫০০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার মিরপুর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২৮ জন গ্রেফতার হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ও পেশাদার ছিনতাইকারী সাদ্দামকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ

ভারতের লোকসভার স্পীকার ওম বিড়লার সাথে সৌজন্য সাক্ষাৎ স্পীকারের

বিশেষ-প্রতিনিধি:
  • Update Time : বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩
  • ৩৯৪ Time View

আজ ১২ অক্টোবর২৩
বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি আজ ভারতের দিল্লীতে ভারতের লোকসভার স্পীকার ওম বিড়লার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে তাঁরা বাংলাদেশ-ভারত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, আর্থ-সামাজিক ও রাজনৈতিক অবস্থা, পি২০ ইস্যু, জি২০ সামিট, সংসদীয় মৈত্রী গ্রুপ, জলবায়ু সমস্যা ইত্যাদি প্রসঙ্গে আলোচনা করেন।
ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, বদ্বীপ হিসেবে বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। এই বিরুপ প্রভাব মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করেছেন। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাব মোকাবেলায় উভয় দেশের সংসদ সদস্যরা সম্মিলিতভাবে কাজ করতে পারে।
স্পীকার বলেন, বাংলাদেশ-ভারত আর্থ-সামাজিক ও রাজনৈতিক অবস্থা সাদৃশ্যপূর্ন। এ ধরনের সমস্যা সমাধানে দুই দেশ একযোগে কাজ করতে পারে। তিনি বলেন, পি২০ সম্মেলনটি খুবই সময়োপযোগী। ‘ওয়ান আর্থ, ওয়ান ফ্যামিলি, ওয়ান ফিউচার’- শ্লোগানকে সামনে রেখে দুইদেশের সংসদ সদস্যরা অন্তর্ভূক্তিমূলক টেকসই উন্নয়নে নিবেদিত হতে পারে।
স্পীকার বলেন, সংসদ জনগণের কন্ঠস্বর। তিনি বলেন, ১৯৭১ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে মহান স্বাধীনতাযুদ্ধে বাংলা আবালবৃদ্ধবনিতা অংশগ্রহণ করেছিল। এসময় তিনি স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশের পক্ষ অবলম্বনের জন্য এবং সারা বিশ্বে বাংলাদেশের স্বাধীনতার জন্য প্রচারণা চালানোর জন্য ভারতের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি ভারতের নতুন সংসদ ভবনের প্রশংসা করেন এবং জি২০ সম্মেলনে প্রধানপমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।
ভারতের লোকসভার স্পীকার ওম বিড়লা বলেন, বাংলাদেশ ভারত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও সুদৃঢ় হবে। বাংলাদেশ ভারতের সম্পর্ক উন্নয়নে এবং পারস্পরিক সহযোগীতায় পূর্বের ন্যায় ভবিষ্যতেও ভারত বাংলাদেশের পাশে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এসময় ওম বিড়লা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের এবং স্পীকার হিসেবে শিরীন শারমিন চৌধুরীর অভিজ্ঞতার প্রশংসা করেন। এসময় জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব এম. এ কামাল বিল্লাহ, যুগ্মসচিব মো: তারিক মাহমুদ ও উপসচিব মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরীসহ ভারতের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং