বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রাজশাহী রেঞ্জের জুলাই-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হাতিরঝিলে ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ দলের ৪ সদস্য গ্রেফতার প্রয়াত সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও স্পীকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে ভারপ্রাপ্ত স্পীকারের অংশগ্রহণ ডিএমপির মুগদা ও খিলক্ষেত থানা পুলিশের বিশেষ অভিযানে ২৫ জন গ্রেফতার কালো ধোঁয়া নির্গমন: জুলাই মাসে ডিএমপির ৯১৫ মামলা ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৯০৮ মামলা উত্তরায় চোর চক্রের তিন সদস্য গ্রেফতার; ২টি চোরাই ভ্যান উদ্ধার শাহজাহানপুরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৪ জন গ্রেফতার, মামলা ৫৮ ১৩ হাজার পিস ইয়াবা ও ১১ কেজি গাঁজা উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিবি

বিশিষ্ট ব্যক্তিবর্গের সৌজন্য সাক্ষাৎ ও ভালোবাসায় সিক্ত হলেন-ডিএমপি কমিশনার

  • Update Time : বুধবার, ১১ অক্টোবর, ২০২৩
  • ৪২৩ Time View

নবনিযুক্ত ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার)-এর সাথে নাভানা গ্রুপের সিনিয়র ভাইস-চেয়ারম্যান সাইফুল ইসলাম সুমন ও নাভানা গ্রুপের পরিচালক মোহাম্মদ আরফাদুর রহমান বান্টি সৌজন্য সাক্ষাৎ করেছেন।
বুধবার সকালে ডিএমপি হেডকোয়ার্টার্সে নাভানা গ্রুপের প্রতিনিধিগণ সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাতকালে তারা ডিএমপি কমিশনারের সাথে কুশল বিনিময়ের পাশাপাশি বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।
বীর মুক্তিযোদ্ধা মাহবুব উদ্দিন আহমেদ বীর বিক্রম, আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শাহ আলম সারোয়ার, ডিএমডি সৈয়দ মনসুর মোস্তফা, শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান ডা. সামন্ত লাল সেন, ইউসিবি ব্যাংকের ডিএমডি, শান্ত-মরিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি, শাহজালাল ইসলামি ব্যাংক ও দারাজের প্রতিনিধিগণ সৌজন্য সাক্ষাৎ করেন।
এ সময় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews