বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রাজশাহী রেঞ্জের জুলাই-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হাতিরঝিলে ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ দলের ৪ সদস্য গ্রেফতার প্রয়াত সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও স্পীকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে ভারপ্রাপ্ত স্পীকারের অংশগ্রহণ ডিএমপির মুগদা ও খিলক্ষেত থানা পুলিশের বিশেষ অভিযানে ২৫ জন গ্রেফতার কালো ধোঁয়া নির্গমন: জুলাই মাসে ডিএমপির ৯১৫ মামলা ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৯০৮ মামলা উত্তরায় চোর চক্রের তিন সদস্য গ্রেফতার; ২টি চোরাই ভ্যান উদ্ধার শাহজাহানপুরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৪ জন গ্রেফতার, মামলা ৫৮ ১৩ হাজার পিস ইয়াবা ও ১১ কেজি গাঁজা উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিবি

ফোর্সের কল্যাণে যা যা করা দরকার করা হবে- ডিএমপি কমিশনার হাবিবুর রহমান

  • Update Time : শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩
  • ৪২৫ Time View

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার) বলেছেন, ডিএমপি কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর ফোর্সের কল্যাণের কথা চিন্তা করে সর্বপ্রথম রাজারবাগে মেস ও ব্যারাক পরিদর্শন করেছি। আপনারা দিন-রাত ২৪ ঘন্টা আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করে ঢাকা শহরের আইন-শৃঙ্খলা ঠিক রেখেছেন। সেজন্য ফোর্সের কল্যাণে যা যা করা দরকার তা করা হবে।

বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) লাইন্স রাজারবাগে শহীদ এসআই শিরু মিয়া মিলনায়তনে কেন্দ্রীয় রোলকলে তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, এই রাজারবাগ থেকেই আমার চাকরি জীবন শুরু করি। সেজন্য রাজারবাগের প্রতি আমার আবেগ, ভালবাসা সবকিছুই বেশি। শুধু ‍পুলিশ নয়, বাঙালি জাতির জন্য রাজারবাগ একটা গর্বের জায়গা, অহংকারের জায়গা। বঙ্গবন্ধুর আহবানে সাড়া দিয়ে এই রাজারবাগ থেকেই প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলেছিলো পুলিশ ভাইয়েরা।

ফোর্সের উদ্দেশ্য করে তিনি বলেন, ডিএমপির যে সক্ষমতা তা অনেকাংশে নির্ভর করে এই রাজারবাগের ফোর্সের উপর। আপনাদের প্রধান কাজ ডিসিপ্লিনে থাকা। কোন প্রকার ইন-ডিসিপ্লিন অবস্থায় থাকা যাবে না। পুলিশ সকল জায়গায় সকল অবস্থায় স্মার্ট থাকে। কারন আমাদের নিজস্ব ইউনিফর্ম রয়েছে। ফোর্স হিসেবে আমাদের যে নিয়মকানুন আছে সেগুলো মেনে চলতে হবে।

তিনি আরো বলেন, বর্তমানে যে চ্যালেঞ্জিং সময় সেটা একটু ভিন্ন ধরনের। সামনে আরো চ্যালেঞ্জ আসতে পারে। সামনে যে দিনগুলো আসবে সেই দিনগুলোর জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে। সেই সক্ষমতা আমাদের রয়েছে।

করোনায় পুলিশের ভূমিকা নিয়ে তিনি বলেন, আপনারা দেখেছেন করোনার সময় সন্তান বাবা-মাকে ছেড়ে চলে গেছে। এমনকি বাবাও সন্তানকে ছেড়ে চলে গেছে। আপনারা সেই পুলিশ যারা করোনার সময় নিজের জীবন বিপন্ন জেনেও মানুষের পাশে দাঁড়িয়েছেন। বাবা মায়ের ওপরে আপনাদের যে ভূমিকা সেটা আপনারা করোনার সময় প্রমাণ করেছেন। যা বাংলাদেশ তথা সারা বিশ্বে প্রশংসিত হয়েছে।
ডিএমপি কমিশনার বলেন, ২০১৩ সালে ৫ মে একদল সন্ত্রাসীগোষ্ঠী শুধু ঢাকা শহর নয় জাতির স্বাধীনতা, সার্বভৌমত্ব ভূলন্ঠিত করার চেষ্টা করেছিলো। আপনারা সেটিও বীরত্বের সাথে প্রতিহত করেছেন। সেই গৌরবগাঁথা স্মৃতি আজও আমাদের অহংকারবোধ ও আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়।

কেন্দ্রীয় রোলকলে ডিএমপির বিভিন্ন পদমর্যাদার সদস্যগণ তাদের সুনির্দিষ্ট কিছু সমস্যা ও চাহিদার কথা ডিএমপি কমিশনারের নিকট পেশ করেন। কমিশনার সকলের বক্তব্য মনোযোগ সহকারে শুনেন এবং সমস্যা সমাধানের ব্যাপারে সকলকে আশ্বস্ত করেন।

এসময় ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) এ কে এম হাফিজ আক্তার বিপিএম (বার); অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) ড. খঃ মহিদ উদ্দিন বিপিএম-বার; অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ মুনিবুর রহমান; অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মোঃ আসাদুজ্জামান বিপিএম (বার); যুগ্ম পুলিশ কমিশনারগণ, উপ-পুলিশ কমিশনারগণ ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews