1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৩৩৮ মামলা রমজান ও ঈদ নিরাপত্তায় মোহাম্মদপুর-আদাবরে সাঁড়াশি অভিযান: গ্রেফতার ৯৫ জন রমনায় স্কুলছাত্র অপহরণ : প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে দ্রুত উদ্ধার, গ্রেফতার ৪ ছয়টি ব্যাটারিচালিত অটো রিকশাসহ চোর চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে ধানমন্ডি মডেল থানা পুলিশ উত্তরা পূর্ব থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত আট জন গ্রেফতার মহম্মদপুরে সংস্কৃতি মন্ত্রীকে প্রেসক্লাবের বর্ণাঢ্য সংবর্ধনা ফরিদপুরে আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের ১২ সদস্য গ্রেপ্তার; ১৮টি যান উদ্ধার উত্তরা পশ্চিম থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২২ জন গ্রেফতার ২০০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৪৬০ মামলা

পুলিশের কল্যাণে নানা পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার ডিএমপির নতুন কমিশনারের

Reporter Name
  • Update Time : রবিবার, ১ অক্টোবর, ২০২৩
  • ৩৯৮ Time View

বিশেষ-প্রতিনিধি:
ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৩৬তম কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান। গতকাল শনিবার (৩০ সেপ্টেম্বর) দায়িত্ব গ্রহণের কয়েক ঘণ্টার মধ্যেই পুলিশ বাহিনীর কল্যাণে একাধিক পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন তিনি। এদিন ডিএমপির নতুন কমিশনার রাজারবাগ পুলিশ লাইনস পরিদর্শন করেন এবং ফোর্সের কল্যাণে একাধিক পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। তাঁর নেতৃত্বে এবার বদলে যাচ্ছে রাজারবাগ পুলিশ লাইনস ব্যারাকে থাকা পুলিশ সদস্যদের থাকা-খাওয়ার ব্যবস্থা।
নবনিযুক্ত কমিশনার তাঁর পরিদর্শন কার্যক্রমের প্রথমে মহান মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের স্মৃতিতে নির্মিত স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর তিনি পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শন করেন। পরে ফোর্সের বিভিন্ন ব্যারাক, মেস, রান্নাঘর ও জিমনেসিয়াম পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি ব্যারাকে উপস্থিত পুলিশ সদস্যদের সঙ্গে তাঁদের নানা সমস্যা নিয়ে কথা বলেন। পাশাপাশি জনবান্ধব, আধুনিক ও মানবিক পুলিশ গঠনের লক্ষ্যে ফোর্সের কল্যাণ নিশ্চিত করার প্রয়োজনীয়তা তুলে ধরেন। তিনি বহুতলবিশিষ্ট আধুনিক ভবন নির্মাণের মাধ্যমে ফোর্সের আবাসনসংকট নিরসনের আশাবাদ ব্যক্ত করেন।
পুলিশ লাইনসের মেসগুলো পরিদর্শনের সময় তিনি পুলিশ সদস্যদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম খাদ্যের প্রয়োজনীয়তার বিষয়ে গুরুত্ব আরোপ করেন। এ সময় তিনি ফোর্সের নিয়মিত খাদ্যতালিকায় মৌসুমি ফলের পরিমাণ বাড়াতে নির্দেশনা দেন। একই সঙ্গে খাবারের মান উন্নয়নে দৃঢ় পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
রাজারবাগ পুলিশ লাইনসের জিমনেসিয়াম পরিদর্শনকালে নবনিযুক্ত কমিশনার ফোর্সের শারীরিক সক্ষমতা বৃদ্ধি ও মানসিক সুস্থতার জন্য শরীরচর্চার গুরুত্ব তুলে ধরেন। বাংলাদেশ পুলিশের খেলোয়াড়দের জন্য স্থাপিত জিমনেসিয়াম নিয়ে তিনি সন্তোষ প্রকাশ করেন এবং শিগগির ফোর্সের জন্য একই মানের একটি জিমনেসিয়াম স্থাপনের পরিকল্পনার কথা জানান।
এ সময় হাবিবুর রহমান বলেন, ফোর্সের সর্বোচ্চ কল্যাণ নিশ্চিত করতে তিনি বদ্ধপরিকর। পুলিশ ফোর্সের কল্যাণে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) এ কে এম হাফিজ আক্তার, যুগ্ম পুলিশ কমিশনার (হেডকোয়ার্টার্স) সাইফুল্লাহ আল মামুন এবং উপ-পুলিশ কমিশনার (ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স) আর এম ফয়জুর রহমানসহ অন্যান্য কর্মকর্তা এ সময় উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং