বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রাজশাহী রেঞ্জের জুলাই-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হাতিরঝিলে ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ দলের ৪ সদস্য গ্রেফতার প্রয়াত সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও স্পীকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে ভারপ্রাপ্ত স্পীকারের অংশগ্রহণ ডিএমপির মুগদা ও খিলক্ষেত থানা পুলিশের বিশেষ অভিযানে ২৫ জন গ্রেফতার কালো ধোঁয়া নির্গমন: জুলাই মাসে ডিএমপির ৯১৫ মামলা ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৯০৮ মামলা উত্তরায় চোর চক্রের তিন সদস্য গ্রেফতার; ২টি চোরাই ভ্যান উদ্ধার শাহজাহানপুরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৪ জন গ্রেফতার, মামলা ৫৮ ১৩ হাজার পিস ইয়াবা ও ১১ কেজি গাঁজা উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিবি

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকিদাতা বিএনপির নেতা চাঁদ কিশোরগঞ্জ আদালতে জামিন নামঞ্জুর

  • Update Time : সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৯৬ Time View

বিশেষ-প্রতিনিধি:
প্রধানমন্ত্রীকে হত্যার হুমকিদাতা রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে কিশোরগঞ্জের এক মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। সোমবার আদালতে হাজির করা হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাশেদুল আমিন তাকে গ্রেপ্তার (শোন এরেস্ট) দেখিয়ে আদেশ দেন। পরে তাকে কিশোরগঞ্জ কারাগারে পাঠানো হয়।
গত ১৯ মে রাজশাহীর পুঠিয়ায় দলীয় সমাবেশে আবু সাঈদ চাঁদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কবরে পাঠানোর এক দফা দাবির কথা উল্লেখ করে ভাষণ দিয়েছিলেন। এর পরিপ্রেক্ষিতে কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আশফাকুল ইসলাম টিটু বাদী হয়ে গত ২৪ মে মামলা করেন। বাদীর পক্ষে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইউনুস খানের আদালতে আবু সাঈদ চাঁদ ও অজ্ঞাত ৪-৫ জনের বিরুদ্ধে দণ্ড বিধির ৫০০/৫০৬/১২০(খ) ধারায় মামলা করেছিলেন সরকারী কৌসুলি আতিকুল হক বুলবুল ও অ্যাডভোকেট শ্যামল সরকার। বিচারক মোহাম্মদ ইউনুস খান মামলাটি আমলে নিয়ে এফআইআর করে তদন্তের জন্য সদর থানার ওসিকে নির্দেশ দিয়েছিলেন। নির্দেশ মোতাবেক মামলাটি গত ১৭ আগস্ট এফআইআর (মামলা নং ৩৭) করা হয়েছিল বলে জানান ওসি মোহাম্মদ দাউদ।
বাদী পক্ষের আইনজীবী এপিপি আতিকুল হক বুলবুল ও আসামী পক্ষের আইনজীবী জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি জালাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। আইনজীবী জালাল উদ্দিন জানান, আগামীকাল মঙ্গলবার তার জামিনের জন্য আবেদন করা হবে।
মামলায় সাক্ষী হয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক এমএ আফজাল, জেলা বারের সভাপতি শহিদুল আলম শহিদ, জেলা বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের সভাপতি সৈয়দ শাহজাহান, সাধারণ সম্পাদক আমিনুল হক চুন্নু ও কিশোরগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আওলাদ হোসেন।
এর আগে রোববার বিকেলে আবু সাঈদ চাঁদকে রাজশাহী কারাগার থেকে কিশোরগঞ্জ কারাগারে আনা হয়। সকালে তাকে আদালতে আনা হয়। এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলামসহ দলের বিপুল সংখ্যক নেতাকর্মী আদালত চত্বরে উপস্থিত ছিলেন।
আবু সাঈদ চাঁদের ভাগনে বাবুল আক্তার জানান, আবু সাঈদ চাঁদের বিরুদ্ধে এ ঘটনায় সারাদেশে ২৬টি মামলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews