বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রাজশাহী রেঞ্জের জুলাই-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হাতিরঝিলে ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ দলের ৪ সদস্য গ্রেফতার প্রয়াত সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও স্পীকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে ভারপ্রাপ্ত স্পীকারের অংশগ্রহণ ডিএমপির মুগদা ও খিলক্ষেত থানা পুলিশের বিশেষ অভিযানে ২৫ জন গ্রেফতার কালো ধোঁয়া নির্গমন: জুলাই মাসে ডিএমপির ৯১৫ মামলা ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৯০৮ মামলা উত্তরায় চোর চক্রের তিন সদস্য গ্রেফতার; ২টি চোরাই ভ্যান উদ্ধার শাহজাহানপুরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৪ জন গ্রেফতার, মামলা ৫৮ ১৩ হাজার পিস ইয়াবা ও ১১ কেজি গাঁজা উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিবি

একাদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১৪তম বৈঠক অনুষ্ঠিত

  • Update Time : রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৬৫ Time View

বিশেষ প্রতিনিধি:

আজ ০৩ সেপ্টেম্বর ২০২৩ একাদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১৪তম বৈঠক জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বৈঠকে সভাপতিত্ব করেন।

কমিটি সদস্য এবং সংসদ নেতা ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি বৈঠকে অংশগ্রহণ করেন। এছাড়া, বৈঠকে অংশগ্রহণ করেন কমিটির সদস্য বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপি, আমির হোসেন আমু এমপি, তোফায়েল আহমেদ এমপি, ওবায়দুল কাদের এমপি, রাশেদ খান মেনন এমপি, হাসানুল হক ইনু এমপি, ডেপুটি স্পীকার মোঃ শামসুল হক টুকু এমপি, আনিসুল হক এমপি, আনিসুল ইসলাম মাহমুদ এমপি ও চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি।

বৈঠকে একাদশ জাতীয় সংসদের ২৪তম অধিবেশনের কার্যাদি নিষ্পন্নের জন্য সময় বরাদ্দ ও অধিবেশনের স্থায়িত্বকাল নিয়ে আলোচনা হয়। শুক্র ও শনিবার ব্যতীত প্রতিদিন বিকেল ৪.৪৫ ঘটিকায় অধিবেশন অনুষ্ঠিত হবে মর্মে বৈঠকে সিদ্ধান্ত হয়। ১৩ সেপ্টেম্বর ২০২৩ একাদশ জাতীয় সংসদের ২৪তম অধিবেশন সমাপ্ত হবে মর্মে বৈঠকে সিদ্ধান্ত হয়। প্রয়োজনে অধিবেশনের সময় ও কার্যদিবস সম্পর্কিত যে কোন পরিবর্তনের ক্ষমতা মাননীয় স্পীকারকে প্রদান করা হয়।

এ অধিবেশনে মাননীয় প্রধানমন্ত্রীর জন্য ২৫টি ও অন্যান্য মন্ত্রীর জন্য ৭৩৫টি প্রশ্নসহ মোট ৭৬০টি প্রশ্ন পাওয়া গেছে। বিধি-৭১ এ মনোযোগ আকর্ষণের নোটিশ পাওয়া গেছে ২১টি এবং প্রস্তাব (সাধারণ) বিধি-১৪৭ এ নোটিশ পাওয়া গেছে ১টি। পূর্বে অনিষ্পন্ন বেসরকারি বিলের সংখ্যা ৮টি। ২৫টি সরকারি বিলের মধ্যে কমিটিতে পরীক্ষাধীন ১১টি, পাসের অপেক্ষায় ৬টি ও অধিবেশনে উত্থাপনের অপেক্ষায় ৮টি।

বৈঠক সঞ্চালনা করেন সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম। এতে সংসদ সচিবালয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews