বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রাজশাহী রেঞ্জের জুলাই-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হাতিরঝিলে ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ দলের ৪ সদস্য গ্রেফতার প্রয়াত সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও স্পীকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে ভারপ্রাপ্ত স্পীকারের অংশগ্রহণ ডিএমপির মুগদা ও খিলক্ষেত থানা পুলিশের বিশেষ অভিযানে ২৫ জন গ্রেফতার কালো ধোঁয়া নির্গমন: জুলাই মাসে ডিএমপির ৯১৫ মামলা ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৯০৮ মামলা উত্তরায় চোর চক্রের তিন সদস্য গ্রেফতার; ২টি চোরাই ভ্যান উদ্ধার শাহজাহানপুরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৪ জন গ্রেফতার, মামলা ৫৮ ১৩ হাজার পিস ইয়াবা ও ১১ কেজি গাঁজা উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিবি

আহত ও অসুস্থ ১৭০ জন পুলিশ সদস্যকে আর্থিক অনুদান-ডিএমপি কমিশনার

  • Update Time : বুধবার, ২৩ আগস্ট, ২০২৩
  • ৪৯০ Time View

বিশেষ-প্রতিনিধি:
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কর্তব্যরত অবস্থায় আহত ও অসুস্থ ১৭০ জন পুলিশ সদস্যকে চিকিৎসার জন্য আর্থিক অনুদান প্রদান করেছেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বিপিএম-বার, পিপিএম।
আজ বুধবার সকালে ডিএমপি হেডকোয়ার্টার্সে পুলিশ সদস্যদের মাঝে অনুদানের এ অর্থ তুলে দেন ডিএমপি কমিশনার।
আর্থিক অনুদান প্রদান শেষে ডিএমপি কমিশনার বলেন, আহত ও অসুস্থ পুলিশ সদস্যদের চিকিৎসার জন্য যে টাকা খরচ হয়েছে সেই তুলনায় এ সহায়তার পরিমাণ খুবই কম। ডিএমপি কল্যাণ ফান্ড থেকে সর্বোচ্চ সহযোগিতা দেওয়ার চেষ্টা করা হয়। অসুস্থতার গুরুত্ব বিবেচনা করে ২ লক্ষ টাকা পর্যন্ত অনুদান দেওয়া হয়। এছাড়াও ডিএমপির ট্রাফিক কল্যাণ তহবিল ও পুলিশ হেডকোয়ার্টার্স থেকে আহত ও অসুস্থদের আর্থিক অনুদান প্রদান করা হয়।
অসুস্থ সকলের প্রতি সহানুভূতি প্রকাশ ও রোগ মুক্তি কামনা করে ডিএমপি কমিশনার বলেন, অসুস্থতা কখন, কীভাবে কার আসে এটা বলা যায় না। আর পুলিশ সদস্যরা দীর্ঘক্ষণ ডিউটির কারণে অনেকেই অনেক ধরনের অসুস্থতায় ভোগেন। এজন্য নিজের স্বাস্থ্যের দিকে সকলের নজর দিতে হবে।
ডিএমপির সীমিত সাহায্যের পাশাপাশি সুচিকিৎসার জন্য যদি কোন বিশেষজ্ঞ ডাক্তার বা হাসপাতালে যাওয়ার সুপারিশ করার প্রয়োজন হয় সেক্ষেত্রে সহায়তারও আশ্বাস দেন তিনি।
গত ৮ আগস্ট ডিএমপি কল্যাণ তহবিল ব্যবস্থাপনা পরিষদের ৭১তম সভা ডিএমপি হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত হয়। সভায় ১৭০ জন পুলিশ সদস্যের অনুকূলে ৪৯ লাখ ১৪ হাজার টাকার আর্থিক অনুদান মঞ্জুর করা হয়।
এসময় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) এ কে এম হাফিজ আক্তার বিপিএম-বার; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) ড. খঃ মহিদ উদ্দিন বিপিএম-বার; অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স এন্ড প্রকিউরমেন্ট) মুহাঃ আশরাফুজ্জামান বিপিএম; অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ মুনিবুর রহমানসহ যুগ্ম-পুলিশ কমিশনারগণ, উপ-পুলিশ কমিশনারগণ ও বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews