ঢাকা, ৩০ আগস্ট ২০২৬ খ্রি.
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৫৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
মতিঝিল বিভাগ সুত্রে জানা যায়, শনিবার (২৯ আগস্ট ২০২৬) মতিঝিল বিভাগের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে ৫৬ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে মতিঝিল থানা ০৩ জন, পল্টন থানা ১১ জন, সবুজবাগ থানা ০৭ জন, খিলগাঁও থানা ১৫ জন, রামপুরা থানা ০৪ জন, শাহজাহান পুর ০৪ জন এবং মুগদা থানা ১২ জন।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।