ঢাকা, ২৯ আগস্ট ২০২৬ খ্রি.
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর মতিঝিল বিভাগের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৪৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের মধ্যে মতিঝিল থানা ৪ জন, পল্টন থানা ৯ জন, সবুজবাগ থানা ৩ জন, খিলগাঁও থানা ১৮ জন, রামপুরা থানা ০৩ জন এবং মুগদা থানা ৮ জন।
মতিঝিল বিভাগ সূত্রে জানা যায়, শুক্রবার (২৮ আগস্ট) মতিঝিল বিভাগের বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।