মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
২০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী উপলক্ষে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা জোরদার তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৫৩ জন গ্রেফতার যাত্রাবাড়ীতে সিটি-ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগের অভিযানে গ্রেফতার পাঁচ ছিনতাইকারী আমাদের নজরুল তারেক রহমান: চীফ হুইপ পীরেরবাগে মিরপুর মডেল থানার অভিযানে ২৫০০ পিস ইয়াবা উদ্ধার: গ্রেফতার এক ডিএমপির যাত্রাবাড়ী, হাজারীবাগ ও তুরাগ থানার অভিযানে ৪০ জন গ্রেফতার ডিএমপির মতিঝিল বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৭৪ জন গ্রেফতার শনির আখড়ায় ট্রাফিক সার্জেন্টের হেলমেট চুরি, মাইক্রোবাস চালক আটক ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৭৩২ মামলা

২০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি

  • Update Time : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ০ Time View

ঢাকা, ২৫ আগস্ট ২০২৬ খ্রি.

রাজধানীর গেন্ডারিয়া থানা এলাকায় অভিযান পরিচালনা করে ২০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)-লালবাগ বিভাগ।

গ্রেফতারকৃতের নাম- মোঃ ইমান হোসেন (৪৫)।

গোয়েন্দা লালবাগ বিভাগ সূত্রে জানা যায়, গোয়েন্দা লালবাগ বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম সোমবার (২৪ আগস্ট) সকাল আনুমানিক ০৬:১০ ঘটিকায় গেন্ডারিয়া থানার দয়াগঞ্জ মোড়ের ডিস্টিলারি রোডের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট, সূত্রাপুর বিভাগের কার্যালয়ের সামনে অভিযান পরিচালনা করে মোঃ ইমান হোসেনকে গ্রেফতার করে। এসময় তার হেফাজত হতে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে গেন্ডারিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত মোঃ ইমান হোসেন দীর্ঘদিন ধরে গেন্ডারিয়া এলাকাসহ রাজধানীর বিভিন্ন স্থানে ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য বিক্রয়ের সাথে জড়িত মর্মে স্বীকার করেছে।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews