বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৬০ জন গ্রেফতার, মামলা ৪৬ শুভ জন্মাষ্টমী উপলক্ষে ডিএমপিতে সমন্বয় সভা অনুষ্ঠিত তুরাগ থানা পুলিশের অভিযানে চিহ্নিত চাঁদাবাজ ও ছিনতাইকারী গ্রেফতার স্পীকারের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ৪র্থ বৈঠক অনুষ্ঠিত ডিএমপির মতিঝিল বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬৩ জন গ্রেফতার ২০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী উপলক্ষে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা জোরদার তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৫৩ জন গ্রেফতার যাত্রাবাড়ীতে সিটি-ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগের অভিযানে গ্রেফতার পাঁচ ছিনতাইকারী আমাদের নজরুল তারেক রহমান: চীফ হুইপ

তুরাগ থানা পুলিশের অভিযানে চিহ্নিত চাঁদাবাজ ও ছিনতাইকারী গ্রেফতার

  • Update Time : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ১ Time View

ঢাকা, ২৭ আগস্ট ২০২৬ খ্রি.

রাজধানীর তুরাগ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে চিহ্নিত চাঁদাবাজ ও ছিনতাইকারী মোঃ রাকিব হাসান (২৯)-কে গ্রেফতার করেছে তুরাগ থানা পুলিশ।

তুরাগ থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর আনুমানিক ২:৩০ ঘটিকায় তুরাগ থানাধীন হাসুর বটতলা এলাকায় অভিযান পরিচালনা করে রাকিব হাসানকে গ্রেফতার করা হয়। দীর্ঘদিন ধরে রাকিব হাসান তুরাগ থানা এলাকাসহ রাজধানীর বিভিন্ন এলাকায় চাঁদাবাজি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত ছিল।

তার বিরুদ্ধে তুরাগ থানাসহ ডিএমপির বিভিন্ন থানায় চাঁদাবাজি, ছিনতাই, চুরি, মাদকসহ বিভিন্ন অপরাধে বিভিন্ন সময়ে মোট ১৩টি মামলা ও জিডির তথ্য পাওয়া গেছে।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews