রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন

পথচারীকে চাপা দিয়ে পালানোর সময় ট্রাফিক পুলিশের তৎপরতায় চালকসহ বাস আটক

  • Update Time : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ২ Time View

ঢাকা, ৩০ আগস্ট ২০২৬ খ্রি.

রাজধানীর যাত্রাবাড়ী এলাকার কুতুবখালীতে এক পথচারীকে চাপা দিয়ে পালানোর সময় একটি বাস ও এর চালককে আটক করেছে যাত্রাবাড়ী ট্রাফিক জোন পুলিশ।

আটককৃতের নাম- মোঃ সাইফুল (২৬)।

যাত্রাবাড়ী ট্রাফিক জোন সূত্রে জানা যায়, রবিবার (৩০ আগস্ট) সকাল ১০:৫০ ঘটিকার সময় বাসটি এক পথচারীকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় ঘটনাস্থলে দায়িত্বরত ট্রাফিক পুলিশ তাৎক্ষণিকভাবে রাস্তা বন্ধ করে দেয় এবং ধাওয়া করে শনির আখড়া এলাকা থেকে চালকসহ বাসটিকে আটক করতে সক্ষম হয়।

প্রাথমিকভাবে জানা যায়, বাসের নিচে চাপা পড়া ওই পথচারী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আটক চালক ও বাসটিকে যাত্রাবাড়ী থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে যাত্রাবাড়ী ট্রাফিক জোন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews