রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:২০ অপরাহ্ন

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিত।

  • Update Time : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ২ Time View

ঢাকা, ৩০ আগস্ট, ২০২৬ খ্রি.
ত্রয়োদশ জাতীয় সংসদের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৩য় বৈঠক আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

বৈঠকে ‘Transfer of Property (Amendment) Bill, 2026’ ও ‘জাতীয় মানবাধিকার কমিশন বিল, ২০২৬ এর উপর বিস্তারিত আলোচনা করা হয়।বিলসমূহ পুঙ্খানুপুঙ্খ যাচাই-বাছাই ও পর্যালোচনা করে সংশোধিত আকারে সংসদে পাসের জন‌্য বৈঠকে সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি মুহাম্মদ নওশাদ জমির এর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মোঃ আসাদুজ্জামান, এমরান আহমদ চৌধুরী, সাকিলা ফারজানা, মোঃ মনজুরুল ইসলাম, মোহাম্মদ নাজিবুর রহমান এবং আলফারুক আব্দুল লতীফ অংশগ্রহণ করেন।

বৈঠকে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিবসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews