ঢাকা, ১৮ আগস্ট ২০২৬ খ্রি.
রাজধানীর যাত্রাবাড়ী, মুগদা ও লালবাগ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৩১ জনকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী, মুগদা ও লালবাগ থানা পুলিশ।
যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, গত ২৪ ঘন্টায় যাত্রাবাড়ী থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকতৃরা হলো- ১। মোঃ স্বপন (৩৮), ২। বাবলী (৩৯), ৩। মুন্নি বেগম (৫০), ৪। রেহানা বেগম (৩৮), ৫। শাহানাজ বেগম (৩০), ৬। মোঃ রিয়াজ হোসেন (৩২), ৭। কালু (২৮), ৮। টিটু , ৯। মাসুদ, ১০। লিটু, ১১। জিয়াউর রহমান (৩৪), ১২। মোঃ রকিব শেখ (২১), ১৩। মোঃ আমীন (৩৪), ১৪। মোঃ রিপন হাওলাদার (২৫) এবং ১৫। মোঃ সাজিম প্রকাশ সানি (২৫)।
মুগদা থানা সূত্রে জানা যায়, গত ২৪ ঘন্টায় মুগদা থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৯ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকতৃরা হলো- ১। মোঃ সোহেল (২৩), ২। মোঃ হাসান হাওলাদার (৩৫), ৩। মোঃ জনি (২৭), ৪। মোহাম্মদ মোস্তাফিজুর রহমান নিজাম (২৮), ৫। জনি দাস (২৯), ৬। মোঃ আনজাম মাহমুদ (অভি) (২৫), ৭। মোঃ জুয়েল হাওলাদার (৩০), ৮। মোঃ জুয়েল মিয়া (১৯) এবং ৯। মোঃ আশরাফুল হক আদিব (১৮)।
অপরদিকে লালবাগ থানা সূত্রে জানা যায়, গত ২৪ ঘন্টায় লালবাগ থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৭ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকতৃরা হলো- ১। মোঃ জুবায়ের, ২। মোঃ ইয়াসিন হোসেন, ৩। মোঃ সুমন (৩৮), ৪। মোঃ মুরাদ (২২), ৫। মোঃ মানিক (৪২), ৬। মোঃ ইয়াছিন (২৫) এবং ৭। মোঃ দ্বীন ইসলাম (৩৫)।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে নিয়মিত, পরোয়ানাভুক্ত মামলার আসামি ও বিভিন্ন অপরাধের সাথে জড়িত অপরাধী।
গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।