ঢাকা, ১৮ আগস্ট ২০২৬ খ্রি.
রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১৭৩০ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ৯ টি বাস, ২ টি ট্রাক, ১০ টি কাভার্ডভ্যান, ৫ টি সিএনজি ও ৩৪ টি মোটরসাইকেলসহ মোট ১৩৬ টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১৩ টি বাস, ৮ টি ট্রাক, ১ টি কাভার্ডভ্যান, ১১ টি সিএনজি ও ৭৬ টি মোটরসাইকেলসহ মোট ১৪১ টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ২৮ টি বাস, ৩ টি ট্রাক, ২৪ টি কাভার্ডভ্যান, ৫২ টি সিএনজি ও ১২০ টি মোটরসাইকেলসহ মোট ৩০৭ টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ২৩ টি বাস, ১৭ টি ট্রাক, ১৮ টি কাভার্ডভ্যান, ১৩ টি সিএনজি ও ৩৯ টি মোটরসাইকেলসহ মোট ১৫২ টি মামলা হয়েছে।
অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৩ টি বাস, ২ টি ট্রাক, ৭ টি কাভার্ডভ্যান, ২২ টি সিএনজি ও ৮৯ টি মোটরসাইকেলসহ মোট ১৭৪ টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ১৭ টি বাস, ১৭ টি ট্রাক, ৩১ টি কাভার্ডভ্যান, ৪৪ টি সিএনজি, ১৪৪ টি মোটরসাইকেলসহ মোট ৩৫৪ টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ২২ টি বাস, ২ টি ট্রাক, ১৯ টি কাভার্ডভ্যান, ৩০ টি সিএনজি ও ৮৪ টি মোটরসাইকেলসহ মোট ২৬২ টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ৩৯ টি বাস, ৪ টি ট্রাক, ৮ টি কাভার্ডভ্যান, ১৫ টি সিএনজি ও ৫৩ টি মোটরসাইকেলসহ মোট ২০৪ টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৫৮৯ টি গাড়ি ডাম্পিং ও ৩৪৮ টি গাড়ি রেকার করা হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।