ঢাকা, ১৮ আগস্ট ২০২৬ খ্রি.
রাজধানীর নিউমার্কেট থানা এলাকায় অভিযান পরিচালনা করে এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) এর আরএন্ডডি বিভাগের ছিনতাই প্রতিরোধ আভিযানিক টিম।
গ্রেফতারকৃতের নাম- ১। মোঃ আজিজুল ইসলাম (৩৫)।
সিটিটিসি সূত্রে জানা যায়, সোমবার (১৭ আগস্ট) রাত আনুমানিক ৯:৫০ ঘটিকায় ছিনতাই প্রতিরোধ আভিযানিক টিম নিউ মার্কেট থানাধীন নিউমার্কেট ২ নম্বর গেটের সামনে দায়িত্বরত ছিল। এ সময় ছিনতাইকালে আজিজুল ইসলাম নামে একজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য গ্রেফতারকৃতকে নিউমার্কেট থানায় হস্তান্তর করা হয়েছে।