বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রাজশাহী রেঞ্জের জুলাই-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হাতিরঝিলে ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ দলের ৪ সদস্য গ্রেফতার প্রয়াত সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও স্পীকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে ভারপ্রাপ্ত স্পীকারের অংশগ্রহণ ডিএমপির মুগদা ও খিলক্ষেত থানা পুলিশের বিশেষ অভিযানে ২৫ জন গ্রেফতার কালো ধোঁয়া নির্গমন: জুলাই মাসে ডিএমপির ৯১৫ মামলা ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৯০৮ মামলা উত্তরায় চোর চক্রের তিন সদস্য গ্রেফতার; ২টি চোরাই ভ্যান উদ্ধার শাহজাহানপুরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৪ জন গ্রেফতার, মামলা ৫৮ ১৩ হাজার পিস ইয়াবা ও ১১ কেজি গাঁজা উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিবি

হামাস-ইসরায়েলির পাল্টাপাল্টি হামলায় নিহত বেড়ে ১৫০০

  • Update Time : মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩
  • ৪৮২ Time View

ফিলিস্তিনের মুক্তি আন্দোলনের সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলি বাহিনীর পাল্টাপাল্টি হামলায় নিহতের সংখ্যা বেড়েই চলেছে। এ পর্যন্ত নিহতের সংখ্যা ১৫০০ ছাড়িয়েছে। আহত হয়েছে ৬ হাজারের বেশি মানুষ। ফিলিস্তিন স্বাস্থ্য মন্ত্রণালয়, ফিলিস্তিন রেড ক্রিসেন্ট সোসাইটি ও ইসরাইলি স্বাস্থ্যসেবা কর্তৃপক্ষ এসব তথ্য নিশ্চিত করেছে। খবর আল জাজিরার।
প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনীর হামলায় ৭০৪ ফিলিস্তিনি নিহত হয়েছে। এর মধ্যে গাজায় ৬৮৭ জন ও অধিকৃত পশ্চিম তীরে ১৭ জন। আর আহত হয়েছে ৩ হাজার ৮০৯ ফিলিস্তিনি। আহতের সংখ্যা সবচেয়ে বেশি গাজায়। এখানে কমপক্ষে ৩ হাজার ৮০০ জন আহত হয়েছে। এ ছাড়া পশ্চিমতীরে ৯০ ফিলিস্তিনি আহত হওয়ার খবর পাওয়া গেছে। এদিকে হামাসের হামলায় ইসরায়েলের ৮০০ নাগরিক নিহত হয়েছে। আহত হয়েছে ২ হাজার ২৪৩ জন।
গত শনিবার সকালে গাজা থেকে ইসরায়েলে হামলা চালায় সশস্ত্র গোষ্ঠী হামাস। কয়েক হাজার রকেট হামলা চালানোর পাশাপাশি ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে নির্বিচার হত্যাকাণ্ড চালান হামাস সদস্যরা। জবাবে গাজায় বিমান থেকে বোমা হামলা চালাচ্ছে ইসরায়েল। সূত্র: সমকাল

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews