বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রাজশাহী রেঞ্জের জুলাই-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হাতিরঝিলে ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ দলের ৪ সদস্য গ্রেফতার প্রয়াত সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও স্পীকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে ভারপ্রাপ্ত স্পীকারের অংশগ্রহণ ডিএমপির মুগদা ও খিলক্ষেত থানা পুলিশের বিশেষ অভিযানে ২৫ জন গ্রেফতার কালো ধোঁয়া নির্গমন: জুলাই মাসে ডিএমপির ৯১৫ মামলা ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৯০৮ মামলা উত্তরায় চোর চক্রের তিন সদস্য গ্রেফতার; ২টি চোরাই ভ্যান উদ্ধার শাহজাহানপুরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৪ জন গ্রেফতার, মামলা ৫৮ ১৩ হাজার পিস ইয়াবা ও ১১ কেজি গাঁজা উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিবি

ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির ৫ নম্বর সাব-কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত।

  • Update Time : সোমবার, ২২ জুন, ২০২৬
  • ৩৫ Time View

ঢাকা, ২২ জুন ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির ৫ নম্বর সাব-কমিটির প্রথম বৈঠক আজ সংসদ ভবনে কমিটির আহ্বায়ক সাঈদ আল নোমান এমপি’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

কমিটির সদস্য এ বি এম মোশাররফ হোসেন বৈঠকে অংশগ্রহণ করেন।

বৈঠকে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের গ্রন্থাগার কর্তৃক প্রকাশিত “সংসদ গ্রন্থাগার বুলেটিন” আরও উন্নত ও মানসম্মত করার লক্ষ্যে সুপারিশমালা প্রণয়নের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বৈঠকে সংসদ নেতা এবং স্পীকারের গুরুত্বপূর্ণ বক্তব্য বুলেটিনে অন্তর্ভুক্তকরণের বিষয়ে কমিটি কর্তৃক সুপারিশ করা হয়।

বুলেটিনের পাঠকদের পাঠোত্তর মতামত সংগ্রহের উদ্দেশ্যে Random Survey এবং Survey Keyword সংযোজনের ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়। পাশাপাশি, Commonwealth Parliamentary Association (CPA)-এর গুরুত্বপূর্ণ বিষয়াবলি বাংলায় অনুবাদ করে বুলেটিনে প্রকাশের উদ্যোগ গ্রহণেরও সুপারিশ করা হয়।

এছাড়া, বুলেটিনের জন্য একটি মানসম্মত (Standard) কভার পৃষ্ঠা প্রণয়ন, সংসদের লোগো অথবা সংসদ ভবনের ছবিতে এম্বুস সিল সংযোজন এবং সংসদীয় বা আইনসভা-সংক্রান্ত আন্তর্জাতিক প্রকাশনা (Inter-Parliamentary Journal)-এর সঙ্গে সম্পৃক্ততা প্রতিষ্ঠার লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্যও কমিটি সুপারিশ প্রদান করে।

বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews