বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রাজশাহী রেঞ্জের জুলাই-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হাতিরঝিলে ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ দলের ৪ সদস্য গ্রেফতার প্রয়াত সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও স্পীকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে ভারপ্রাপ্ত স্পীকারের অংশগ্রহণ ডিএমপির মুগদা ও খিলক্ষেত থানা পুলিশের বিশেষ অভিযানে ২৫ জন গ্রেফতার কালো ধোঁয়া নির্গমন: জুলাই মাসে ডিএমপির ৯১৫ মামলা ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৯০৮ মামলা উত্তরায় চোর চক্রের তিন সদস্য গ্রেফতার; ২টি চোরাই ভ্যান উদ্ধার শাহজাহানপুরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৪ জন গ্রেফতার, মামলা ৫৮ ১৩ হাজার পিস ইয়াবা ও ১১ কেজি গাঁজা উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিবি

বাংলাদেশ সফরে আসছেন সৌদি যুবরাজ

  • Update Time : বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪১৩ Time View

স্টাফ রিপোর্টার:
সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান বাংলাদেশ সফর করবেন বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা ইউসুফ আল দুহাইলান।
গতকাল ঢাকায় সৌদির ৯৩তম জাতীয় দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান রাষ্ট্রদূত।
বক্তব্যে সৌদি রাষ্ট্রদূত জানান, “আগামী বছর ক্রাউন প্রিন্সের বাংলাদেশ সফরের জন্য দূতাবাস অধীর আগ্রহে অপেক্ষা করছে।”
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদি যুবরাজকে বাংলাদেশ সফরের জন্য আমন্ত্রণ জানান। তার আমন্ত্রণ গ্রহণ করে চলতি বছরেই বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করে ইতোমধ্যে সফর সংক্রান্ত স্বীকৃতিপত্র ঢাকাকে দিয়েছে রিয়াদ। তবে বাংলাদেশের জাতীয় নির্বাচনসহ যুবরাজের সুবিধাজনক সময় বিবেচনায় সফরটি আগামী বছরে হওয়ার কথা জানান রাষ্ট্রদূত দুহাইলান।
এর আগে ১৯৮৫ সালে সৌদি যুবরাজ আবদুল্লাহ বিন আবদুল আজিজ ঢাকা সফর করেছিলেন।
বাংলাদেশে বিনিয়োগ পরিবেশ তৈরিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করেন সৌদি রাষ্ট্রদূত। তিনি বলেন, বাংলাদেশে সৌদি কোম্পানির উপস্থিতি ইতোমধ্যে উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বাংলাদেশের স্থিতিশীলতা ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে দুই দেশের সম্পর্ক আরও বৃদ্ধি পেয়েছে। সূত্র: বাংলাদেশ প্রতিদিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews