বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রাজশাহী রেঞ্জের জুলাই-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হাতিরঝিলে ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ দলের ৪ সদস্য গ্রেফতার প্রয়াত সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও স্পীকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে ভারপ্রাপ্ত স্পীকারের অংশগ্রহণ ডিএমপির মুগদা ও খিলক্ষেত থানা পুলিশের বিশেষ অভিযানে ২৫ জন গ্রেফতার কালো ধোঁয়া নির্গমন: জুলাই মাসে ডিএমপির ৯১৫ মামলা ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৯০৮ মামলা উত্তরায় চোর চক্রের তিন সদস্য গ্রেফতার; ২টি চোরাই ভ্যান উদ্ধার শাহজাহানপুরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৪ জন গ্রেফতার, মামলা ৫৮ ১৩ হাজার পিস ইয়াবা ও ১১ কেজি গাঁজা উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিবি

এশিয়া কাপ খেলতে ঢাকা ছাড়লো বাংলাদেশ দল

  • Update Time : রবিবার, ২৭ আগস্ট, ২০২৩
  • ৪২৮ Time View

স্টাফ রিপোর্টার :
এশিয়া কাপের পর্দা উঠতে আর মাত্র ২দিন বাকি, ৩০ আগস্ট মাঠে গড়াবে এবারের আসর। টুর্নামেন্টে অংশগ্রহণের রোববার দুপুর ১২টা ৫৫ মিনিটের ফ্লাইটে করে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশ ছেড়েছেন ক্রিকেটাররা। এবারের এশিয়া কাপ শ্রীলঙ্কা এবং পাকিস্তান দুটি দেশে গিয়ে খেলতে হবে বাংলাদেশকে। ৩১ আগস্ট ক্যান্ডিতে শ্রীলঙ্কা আর ৩ সেপ্টেম্বর লাহোরে আফগানিস্তানের মুখোমুখি হবেন সাকিব-শান্তরা।

অধিনায়ক সাকিবের সঙ্গে অভিষেকের অপেক্ষায় থাকা তামিম। ছবি- ফেসবুক
যদিও জ্বরের কারণে দলের সঙ্গে যেতে পারেননি সহ-অধিনায়ক লিটন দাস। জানা গেছে, লিটন জ্বরে আক্রান্ত; যদিও ডেঙ্গু নেগেটিভ তিনি। সুস্থ হয়ে উঠলে সোমবার তার দেশ ছাড়ার কথা রয়েছে। এর বাইরে আলাদা ফ্লাইটে করে যাচ্ছেন এবাদত হোসেনের পরিবর্তে দলে জায়গা পাওয়া পেসার তানজিম হাসান সাকিব।

লিটনকে নিয়ে গণমাধ্যমে ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনূস জানিয়েছেন, ‘লিটনের জ্বর এসেছে। যদিও ডেঙ্গু পরীক্ষায় নেগেটিভ হয়েছে। লিটন যদি সুস্থ হয় তাহলে রওয়ানা হবে। আর যদি তার অসুস্থতা না কমে তাহলে আমাদের বিকল্প নিয়ে ভাবতে হবে।’

বিমানবন্দরের লাউঞ্জে শান্ত-মিরাজ ও আফিফ। ছবি- ফেসবুক
আজ কলম্বো হয়ে ক্যান্ডিতে পৌঁছাবে বাংলাদেশ দল। বাংলাদেশের এশিয়া কাপ মিশনে দলের অন্যতম সেরা ব্যাটার ও সহ-অধিনায়ক লিটনের ভূমিকা ভীষণ গুরুত্বপূর্ণ। জ্বরের কারণে তিনি খেলতে না পারলে সেটা বাংলাদেশের জন্য হবে বড় ধাক্কা।

এদিকে দেশ ছাড়ার আগে সবার কাছে দোয়া চেয়েছেন পেসার তাসকিন আহমেদ। বিমানবন্দরে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ‘আমাদের প্রধান লক্ষ্য এশিয়া কাপের ফাইনাল খেলা। দলগতভাবে বড় সাফল্য হবে, যদি আমরা এশিয়া কাপের ফাইনালে যেতে পারি।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews