বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রাজশাহী রেঞ্জের জুলাই-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হাতিরঝিলে ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ দলের ৪ সদস্য গ্রেফতার প্রয়াত সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও স্পীকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে ভারপ্রাপ্ত স্পীকারের অংশগ্রহণ ডিএমপির মুগদা ও খিলক্ষেত থানা পুলিশের বিশেষ অভিযানে ২৫ জন গ্রেফতার কালো ধোঁয়া নির্গমন: জুলাই মাসে ডিএমপির ৯১৫ মামলা ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৯০৮ মামলা উত্তরায় চোর চক্রের তিন সদস্য গ্রেফতার; ২টি চোরাই ভ্যান উদ্ধার শাহজাহানপুরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৪ জন গ্রেফতার, মামলা ৫৮ ১৩ হাজার পিস ইয়াবা ও ১১ কেজি গাঁজা উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিবি

নওগাঁ জেলা চ্যাম্পিয়ন ধামইরহাট উপজেলা ফুটবল দল

  • Update Time : শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫
  • ৭৭৩ Time View

“তারুণ্যের উৎসব ২০২৫” উপলক্ষে আয়োজিত জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৭) এর ফাইনাল খেলা বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) নওগাঁ জেলা স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হয়। ফুটবলের পাশাপাশি এর আগে এই আয়োজনে ক্রিকেট, ভলিবল, কাবাডি ও ব্যাডমিন্টন প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়, যা উপভোগ করতে স্টেডিয়ামে ভিড় জমায় ক্রীড়াপ্রেমীরা।

ফুটবলে, বালক বিভাগের ফাইনালে মুখোমুখি হয় ধামইরহাট উপজেলা দল এবং নওগাঁ পৌরসভা দল। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে ১-০ গোলের ব্যবধানে নওগাঁ পৌরসভা দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ধামইরহাট উপজেলা দল।

অন্যদিকে, ফুটবলে বালিকা বিভাগের ফাইনালে বদলগাছি উপজেলা দল ও ধামইরহাট উপজেলা দল একে অপরের মুখোমুখি হয়। দারুণ দক্ষতার প্রমাণ দিয়ে বদলগাছি উপজেলা দল ২-০ গোলের ব্যবধানে ধামইরহাট উপজেলা দলকে পরাজিত করে শিরোপা জিতে নেয়।

বিকেলে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার তুলে দেন নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার আরিফুজ্জামান, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় এনামুল হক, জেলা প্রশাসন এবং জেলা ক্রীড়া সংস্থার অন্যান্য কর্মকর্তারা।

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে জেলার তরুণ খেলোয়াড়দের মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখা গেছে। আয়োজকদের মতে, এই টুর্নামেন্টের মাধ্যমে নতুন প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে তাদের উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে জাতীয় পর্যায়ে উন্নয়নের সুযোগ দেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews