বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রাজশাহী রেঞ্জের জুলাই-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হাতিরঝিলে ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ দলের ৪ সদস্য গ্রেফতার প্রয়াত সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও স্পীকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে ভারপ্রাপ্ত স্পীকারের অংশগ্রহণ ডিএমপির মুগদা ও খিলক্ষেত থানা পুলিশের বিশেষ অভিযানে ২৫ জন গ্রেফতার কালো ধোঁয়া নির্গমন: জুলাই মাসে ডিএমপির ৯১৫ মামলা ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৯০৮ মামলা উত্তরায় চোর চক্রের তিন সদস্য গ্রেফতার; ২টি চোরাই ভ্যান উদ্ধার শাহজাহানপুরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৪ জন গ্রেফতার, মামলা ৫৮ ১৩ হাজার পিস ইয়াবা ও ১১ কেজি গাঁজা উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিবি

বাড্ডায় মাদ্রাসার ছাত্র অপহরণ ও মুক্তিপণ আদায়: অভিযুক্ত প্রাক্তন শিক্ষক গ্রেফতার, শিশু উদ্ধার

  • Update Time : বুধবার, ২০ মে, ২০২৬
  • ৮০ Time View

ঢাকা, ১৯ মে ২০২৬ খ্রি.ঢাকা মেট্রোপলিটন পুলিশের বাড্ডা থানায় দায়েরকৃত একটি অপহরণ ও মুক্তিপণ আদায় মামলায় অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে অপহৃত শিশুকে এবং আদায়কৃত মুক্তিপণের টাকা।

গ্রেফতারকৃতের নাম- ১। আবু রায়হান (২৩) ।

বাড্ডা থানা সূত্রে জানা যায়, সোমবার (১১ মে) বিকাল আনুমানিক ৫:০০ ঘটিকায় বাড্ডা থানাধীন উত্তর বাড্ডা সাতারকুল রোডস্থ আব্দুল্লাহবাগ মাদ্রাসাতুল ইসলাহ আল আরাবিয়ায় পড়তে যাওয়ার সময় মাদ্রাসার প্রাক্তন শিক্ষক আবু রায়হান (২৩) কর্তৃক অপহরণের শিকার হয় ১০ বছর বয়সী ছাত্র নাসিরুজ্জামান নিরব। এছাড়া অপহরণকারী আবু রায়হান মুক্তিপণ বাবদ ১ লক্ষ ৫ হাজার টাকা আদায় করে।

এ ঘটনায় বাড্ডা থানার চৌকস আভিযানিক টিম তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করে। আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ, সোর্স তথ্য এবং উন্নত প্রযুক্তির মাধ্যমে মোবাইল ট্র্যাকিং করে অপহরণে জড়িত প্রাক্তন শিক্ষক আবু রায়হানের অবস্থান নিশ্চিত করা হয়।

মঙ্গলবার ( ১৯ মে ) বাড্ডা থানা পুলিশের আভিযানিক টিম জামালপুর জেলার মাদারগঞ্জ থানাধীন জাঙ্গালিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে অপহরণকারী আবু রায়হান কে গ্রেফতার করে। একই সাথে অপহৃত শিশু নাসিরুজ্জামান নিরবকে সুস্থ অবস্থায় উদ্ধার এবং মুক্তিপণ হিসাবে আদায়কৃত ১ লক্ষ ৫ হাজার টাকা উদ্ধার করা হয়। শিশুটিকে তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

শিশু অপহরণ, নির্যাতন ও মুক্তিপণ আদায়ের মতো ঘটনায় জিরো টলারেন্স নীতি অনুসরণ করে জননিরাপত্তা নিশ্চিতে ডিএমপির অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews