বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রাজশাহী রেঞ্জের জুলাই-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হাতিরঝিলে ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ দলের ৪ সদস্য গ্রেফতার প্রয়াত সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও স্পীকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে ভারপ্রাপ্ত স্পীকারের অংশগ্রহণ ডিএমপির মুগদা ও খিলক্ষেত থানা পুলিশের বিশেষ অভিযানে ২৫ জন গ্রেফতার কালো ধোঁয়া নির্গমন: জুলাই মাসে ডিএমপির ৯১৫ মামলা ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৯০৮ মামলা উত্তরায় চোর চক্রের তিন সদস্য গ্রেফতার; ২টি চোরাই ভ্যান উদ্ধার শাহজাহানপুরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৪ জন গ্রেফতার, মামলা ৫৮ ১৩ হাজার পিস ইয়াবা ও ১১ কেজি গাঁজা উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিবি

পল্লবীতে শিশু রামিসা আক্তার (৭) হত্যাকাণ্ডের প্রধান ঘাতকসহ দুইজন গ্রেফতার

  • Update Time : বুধবার, ২০ মে, ২০২৬
  • ৮৫ Time View

ঢাকা, ১৯ মে ২০২৬ খ্রি.রাজধানীর পল্লবী থানাধীন সেকশন-১১, মিল্লাত ক্যাম্প সংলগ্ন রোড-৭, বাসা-৩৭ এর ৫ তলা ভবনের ৩য় তলায় অবস্থিত একটি রুমে দ্বিতীয় শ্রেণির ছাত্রী রামিসা আক্তার (৭) কে ধর্ষণের পর ধারালো ছুরি দিয়ে মাথা বিচ্ছিন্ন করে নৃশংসভাবে হত্যার ঘটনায় প্রধান আসামীসহ দুইজনকে গ্রেফতার করেছে পল্লবী থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- ১। সোহেল রানা (৩০) ও ২। স্বপ্না আক্তার (২৬)।

মঙ্গলবার (১৯ মে) সকাল অনুমান ১০:৩০ থেকে ১১:০০ ঘটিকার মধ্যে ঘটনাটি ঘটে। সংবাদ পাওয়ামাত্র পল্লবী থানার একাধিক টিম ঘটনাস্থলে উপস্থিত হয়। পুলিশ মৃতদেহের সুরতহাল তৈরি করে, আলামত সংগ্রহ করে এবং তথ্য-প্রযুক্তির সহায়তায় তদন্ত শুরু করে।
তদন্তের ধারাবাহিকতায় প্রথমে স্বপ্না আক্তার (২৬) কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তথ্য-প্রযুক্তির সহায়তায় পল্লবী থানা পুলিশের চৌকস টিম নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে প্রধান আসামী সোহেল রানা (৩০) কে গ্রেফতার করে। গ্রেফতারের সময়কাল মাত্র ৭ ঘণ্টা।

প্রাথমিক তদন্তে জানা যায়, শিশু রামিসাকে ধর্ষণের পর ধারালো ছুরি দিয়ে মাথা বিচ্ছিন্ন করে হত্যা করা হয়েছে। ঘটনায় ব্যবহৃত ছুরি এবং মৃতদেহের বিচ্ছিন্ন মাথাসহ গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews