1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বিরোধীদলীয় নেতার সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের -সাক্ষাৎ দেশের উন্নয়নে প্রশাসনের আন্তরিকতা প্রয়োজন — চীফ হুইপ একটি বিদেশী পিস্তল, তিন রাউন্ড গুলিসহ একটি ম্যাগজিন, একটি পিস্তল সদৃশ বস্তু, ইয়াবাসহ চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বনানী থানা পুলিশ অনলাইন জুয়া, সাইবার প্রতারণা ও অবৈধ ডিজিটাল আর্থিক লেনদেন চক্রের ৬ জন চীনা নাগরিকসহ মোট ৯ জনকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি মোসলেহ উদ্দিন, সাধারণ সম্পাদক শামীমা পারভীন ৩ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও ৪০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করেছে পল্লবী থানা পুলিশ তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৮০ জন গ্রেফতার ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির ৪ নং সাব-কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত নতুন প্রজন্মকে নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় আরও সচেতন হতে হবে-ডেপুটি স্পীকার। তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪৮ জন গ্রেফতার

দেশের উন্নয়নে প্রশাসনের আন্তরিকতা প্রয়োজন — চীফ হুইপ

স্টাফ রিপোর্টার:
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ৯ Time View

বরগুনা, ১৪ মে ২০২৬ বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ মোঃ নূরুল ইসলাম বলেছেন, সরকার উন্নয়নের পরিকল্পনা গ্রহণ করে আর সরকারি কর্মকর্তারা সেই পরিকল্পনা বাস্তবায়ন করেন। প্রশাসন আন্তরিকভাবে দায়িত্ব পালন করলেই কেবল দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব।
আজ (বৃহস্পতিবার) বরগুনা জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
সভায় গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা-১ আসনের সংসদ সদস্য মোঃ অলি উল্লাহ এবং জেলা পরিষদের প্রশাসক মোঃ নজরুল ইসলাম মোল্লা।
চীফ হুইপ বলেন, সরকারের গৃহীত নীতি ও উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সরকারি কর্মকর্তাদের কার্যকর ও জবাবদিহিমূলক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি উদাহরণ দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রে নতুন সরকার দায়িত্ব গ্রহণের সময় প্রায় চার হাজার নতুন কর্মকর্তা নিয়ে কার্যক্রম শুরু করে এবং সরকারের মেয়াদ শেষে তারা দায়িত্ব ছেড়ে দেন। এর মাধ্যমে সরকার ও প্রশাসনের সমন্বিত কার্যক্রম আরও কার্যকর হয়।
তিনি আরও বলেন, কর্মকর্তাদের কর্মস্থলে নিয়মিত উপস্থিত থাকতে হবে এবং উন্নয়ন প্রকল্পের গুণগত মান নিশ্চিত করতে হবে।
বিভাজনের রাজনীতি পরিহার করে সরকার অর্থনৈতিক উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
এ প্রসঙ্গে সিঙ্গাপুরের উদাহরণ টেনে চীফ হুইপ বলেন, সিঙ্গাপুর বিশ্বের অন্যতম উচ্চ মাথাপিছু আয়ের দেশ। সেখানে জাতীয় স্বার্থে রাজনৈতিক ঐকমত্য রয়েছে বলেই দেশটি দ্রুত উন্নয়ন করতে সক্ষম হয়েছে। জাতীয় বিষয়ে সবাই একমত হলে জ্বালানি সংকটসহ যে কোনো সমস্যার সমাধান সম্ভব বলেও তিনি মন্তব্য করেন।
উপকূলীয় অঞ্চলের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, দেশের বহু উপকূলীয় জেলার উন্নয়নের জন্য পৃথক মন্ত্রণালয় অথবা বিশেষ উন্নয়ন কর্তৃপক্ষ গঠন প্রয়োজন। এ অঞ্চলে অর্থনৈতিক অঞ্চল নির্মাণ, বায়ুবিদ্যুৎ প্রকল্প, পর্যটন শিল্প, গভীর সমুদ্রবন্দর, মৎস্য আহরণ ও সংরক্ষণ, গ্যাস-তেল অনুসন্ধান এবং জাহাজ নির্মাণ শিল্পের ব্যাপক সম্ভাবনা রয়েছে। উপকূলীয় এলাকার উন্নয়নে যে কেউ কাজ করলে তিনি তার পাশে থাকবেন বলেও আশ্বাস দেন।
জেলা আইন-শৃঙ্খলা সভায় তিনি মাদক নিয়ন্ত্রণে কঠোর অবস্থানের কথা উল্লেখ করে বলেন, যে কোনো মূল্যে মাদক প্রতিরোধ করতে হবে। একই সঙ্গে সাম্প্রতিক সময়ে বরগুনায় এক শিশুর ওপর এসিড নিক্ষেপের ঘটনায় দ্রুত ও যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন। পাশাপাশি চোরাচালান প্রতিরোধেও সংশ্লিষ্ট প্রশাসনকে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
চীফ হুইপ মোঃ নূরুল ইসলাম আরও বলেন, সরকার দায়িত্ব গ্রহণের পর কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, কৃষিঋণ মওকুফ, ইমাম-মুয়াজ্জিনদের ভাতা প্রদান এবং এনজিও ঋণের কিস্তি এক বছর পর্যন্ত স্থগিতকরণসহ শতাধিক জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করেছে।
পরে তিনি কৃষি ও প্রযুক্তি মেলা-২০২৬ উদ্বোধন করেন এবং বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
বরগুনা জেলা প্রশাসক তাছলিমা আক্তার-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং