Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
সাপ্তাহিক একুশে সাপ্তাহিক একুশে

সরকারি মিডিয়াভুক্ত অনলাইন মোবাইল নাম্বার-০১৭৯০৫৬১৫৯৭

সাপ্তাহিক একুশে সাপ্তাহিক একুশে

সরকারি মিডিয়াভুক্ত অনলাইন মোবাইল নাম্বার-০১৭৯০৫৬১৫৯৭

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • লাইফস্টাইল
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • কৃষি সংবাদ
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • আইন-আদালত
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • লাইফস্টাইল
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • কৃষি সংবাদ
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • আইন-আদালত
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
Subscribe
Close

Search

ঢাকা, ৩ মে ২০২৬ আইজিপি কাপ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২৫-২৬ এর ফাইনালে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ক্রিকেট দল। এ নিয়ে পরপর দুইবার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ক্রিকেট দল।

রবিবার (৩ মে) রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশ (পিএসসি) চত্বরে বাংলাদেশ পুলিশ ক্রিকেট ক্লাব মাঠে টি-টুয়েন্টি ফরম্যাটে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল এ ম্যাচে মুখোমুখি হয় ডিএমপি ক্রিকেট দল বনাম ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ক্রিকেট দল।

ডিএমপি ক্রিকেট দল প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৬৭ রান সংগ্রহ করে। জবাবে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ দল ১৫ ওভারে মাত্র ১ উইকেটে ১৬৮ রানের নির্ধারিত লক্ষ্যে পৌঁছে বিজয়ী হয়েছে।

ডিএমপি দলের নাহিদ ৭ ম্যাচে ২৮০ রান ও ২ উইকেট নিয়ে “প্লেয়ার অব দ্যা টুর্নামেন্ট” নির্বাচিত হয়েছেন। ফাইনাল ম্যাচে ১১৪ রানে দূর্দান্ত ইনিংস খেলে “প্লেয়ার অব দ্যা ফাইনাল” হয়েছেন আইপি’র সোহাগ ইসলাম, ডিএমপি নাহিদ ৭ ম্যাচে ২৮০ রান করে সেরা ব্যাটসম্যান এবং আইপি’র রফিকুল ইসলাম ৭ ম্যাচে ১৬ উইকেট সেরা বোলার নির্বাচিত হয়েছেন।

ডিএমপির অতিরিক্ত আইজিপি, ডেভেলপমেন্ট ও বাংলাদেশ পুলিশ ক্রিকেট ক্লাবের সভাপতি মোঃ ছিবগাত উল্লাহ, বিপিএম, পিপিএম এর সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় ক্রীড়া প্রতিমন্ত্রী, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও চেয়ারম্যান, জাতীয় ক্রীড়া পরিষদ জাতীয় দলের সাবেক ফুটবলার জনাব আমিনুল হক এবং গেস্ট অব অনার হিসেবে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ জনাব মোঃ আলী হোসেন ফকির উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মহোদয় বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ দিক-নির্দেশনায় তৃণমূল পর্যায় থেকে শিশু-কিশোরদের খেলাধূলার বিভিন্ন ইভেন্টে সম্পৃক্তার মাধ্যমে মাদকমুক্ত সমাজ গঠনে নিরলস প্রচেষ্টা চলমান রয়েছে। বাংলাদেশ পুলিশ যেভাবে জনগণের বন্ধু হিসেবে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করছে, আগামীতে দেশে-বিদেশে খেলাধূলার বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণের মাধ্যমে বাহিনীর পাশাপাশি দেশের সুনাম বৃদ্ধি করবে বলে, তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বাংলাদেশ পুলিশের আইজিপি বলেন, টূর্ণামেন্টের ফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ও টূর্ণামেন্টের সবোর্চ্চ সাতবারের চ্যাম্পিয়ন ডিএমপি পরস্পরের মুখোমুখি হয়ে যে ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করেছে, তাতে জয় হয়েছে ক্রিকেটের এবং জয় হয়েছে বাংলাদেশ পুলিশের। তিনি বলেন, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর দিক-নির্দেশনায় বাংলাদেশ পুলিশ দেশের আইন-শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দিনরাত দক্ষতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে। পাশাপাশি ক্রীড়াঙ্গনের বিভিন্ন ইভেন্ট আয়োজনের মাধ্যমে বাংলাদেশ পুলিশের সদস্যরা তাঁদের কর্মে উদ্দীপনা ফিরে পাচ্ছে বলে, তিনি উল্লেখ করেন।

ডিএমপির অতিরিক্ত আইজিপি (ডেভেলপমেন্ট) বলেন, বাংলাদেশের পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যরা সরকারি ডিউটি পালন করার পাশাপাশি মাসব্যাপী এই টূর্ণামেন্টে অংশগ্রহণ করে যে ক্রীড়া নৈপূণ্য তা সত্যিই অসাধারণ। অদূঢ় ভবিষ্যতে বাংলাদেশ ক্রিকেটের জাতীয় দলে বাংলাদেশ পুলিশের সদস্য প্রতিনিধিত্ব করবে। এই টূর্ণামেন্টের মাধ্যমে বাছাইকৃত উদীয়মান ক্রিকেটাদের বিসিবি আওতাধীন বিভিন্ন ট্যাকটিক্যাল কোর্সে অংশগ্রহণের সুযোগ প্রদানের জন্য মাননীয় ক্রীড়া প্রতিমন্ত্রীর সুদৃষ্টি কামনা করেন। এছাড়াও তিনি ক্রিকেটের মান উন্নয়নে বিসিবি’র সাথে বাংলাদেশ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে “সমঝোতা স্মারক”(MoU)” করার বিষয়ে প্রস্তাবনা প্রদান করেন।

সম্মানিত অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন, রানারআপ দল ও ২য় রানার আপ এবং সেরা খেলোয়াড়দের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করেন। বাংলাদেশ পুলিশের অ্যাডিশনাল আইজিগণ, ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধানগণ ও উর্ধ্বতন কর্মকর্তাগণ, বিসিবি’র সভাপতি, পরিচালকদ্বয়, খেলোয়াড়গণসহ বিপুলসংখ্যক দর্শক তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল ম্যাচ উপভোগ করেন।

বাংলাদেশ পুলিশ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২৫-২৬ এর পর্দা উঠে গত ১২ এপ্রিল ২০২৬ । ‘এ’, ‘বি’, ‘সি’ ও ‘ডি’ চার গ্রুপে এ প্রতিযোগিতা দুইটি ভেন্যু পিওএম পুলিশ লাইনস মাঠ ও বাংলাদেশ পুলিশ ক্রিকেট ক্লাব, পিএসসি মাঠে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের মোট ২০টি দল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

  • Share
  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp

Like this:

Like Loading…

Related

Author

সাপ্তাহিক একুশে নিউজ

Follow Me
Other Articles
Previous

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৩৫৭ মামলা

Next

তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৮০ জন গ্রেফতার

No Comment! Be the first one.

Leave a ReplyCancel reply

স্বত্ব © ২০২৬ |  সাপ্তাহিক একুশে নিউজ
%d