বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রাজশাহী রেঞ্জের জুলাই-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হাতিরঝিলে ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ দলের ৪ সদস্য গ্রেফতার প্রয়াত সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও স্পীকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে ভারপ্রাপ্ত স্পীকারের অংশগ্রহণ ডিএমপির মুগদা ও খিলক্ষেত থানা পুলিশের বিশেষ অভিযানে ২৫ জন গ্রেফতার কালো ধোঁয়া নির্গমন: জুলাই মাসে ডিএমপির ৯১৫ মামলা ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৯০৮ মামলা উত্তরায় চোর চক্রের তিন সদস্য গ্রেফতার; ২টি চোরাই ভ্যান উদ্ধার শাহজাহানপুরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৪ জন গ্রেফতার, মামলা ৫৮ ১৩ হাজার পিস ইয়াবা ও ১১ কেজি গাঁজা উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিবি

উন্নয়নমূলক কাজে ইউনিয়নভিত্তিক কমিটি গঠন করা হবে – ডেপুটি স্পীকার

  • Update Time : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ১০৭ Time View

ঢাকা, ১৯ এপ্রিল, ২০২৬ বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি’র সঙ্গে তাঁর নির্বাচনী এলাকার ১৫ সদস‌্য বিশিষ্ট ইমাম প্রতিনিধিদল সংসদ ভবনস্থ কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় ডেপুটি স্পীকার সবার খোঁজ-খবর নেন এবং স্বীয় দায়িত্ব পালনের জন্য সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন।

আজ (রবিবার) বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি’র সঙ্গে নিজ এলাকার ১৫ সদস‌্য বিশিষ্ট ইমাম প্রতিনিধিদল তাঁর সংসদ ভবনস্হ কার্যালয়ে সাক্ষাতকালে এসব কথা বলেন। তিনি বলেন, আপনারা অবগত আছেন যে, আমার এলাকায় বিভিন্ন ধর্মের মানুষের বসবাস। পর্যায়ক্রমে সবাইকে সংসদ ভবন এবং সংসদ অধিবেশন অবলোকনের আমন্ত্রণ জানানো হবে। আজ আপনারা এসেছেন, ইতোপূর্বে খ্রিষ্টান প্রতিনিধিদল এসেছিল। এভাবে আমার এলাকার সকল শ্রেণি ও পেশার মানুষ যেন সংসদ সম্পর্কে তাঁদের ধারণা অর্জন করতে পারে সে লক্ষ্যে সবাইকে আমন্ত্রণ জানানো হবে।

ডেপুটি স্পীকার বলেন, আমি আপনাদের ভোটের দ্বারা সংসদ-সদস‌্য নির্বাচিত হয়েছি এবং আপনাদের কারণেই আজ আমি মহান সংসদে ডেপুটি স্পীকার হিসেবে মনোনীত হয়েছি। আপনাদের প্রতি আমার অনেক দায়বদ্ধতা এবং জবাবদিহিতা রয়েছে। উন্নয়নমূলক কাজে ইউনিয়নভিত্তিক কমিটি গঠন করা হবে। সমাজ থেকে দুর্নীতি ও স্বজনপ্রীতি জিরো পর্যায়ে পৌঁছাতে হবে এবং আপনাদের মাধ‌্যমে সমাজে দরবার মীমাংসা করতে হবে। আমি শতভাগ সততার সাথে চলেছি এবং সততার সাথেই কাজ করতে চাই। দোয়া করবেন, আল্লাহ যেন আমার সব কাজে সহযোগিতা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews