1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
আইজিপির সঙ্গে ফ্রান্সের ডেপুটি হোমল্যান্ড সিকিউরিটি এটাশের সাক্ষাৎ ত্রয়োদশ জাতীয় সংসদের ‘সংসদ কমিটি’র ২য় বৈঠক অনুষ্ঠিত জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জাতীয় সংসদের স্পীকারের সহধর্মিণী দিলারা হাফিজের নামাযে জানাযা অনুষ্ঠিত ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৫৬৩ মামলা লালবাগ বিভাগের বিশেষ অভিযানে গ্রেফতার ১৯ জন: ১৭ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড বংশালে পুলিশের সাহসিকতায় চাকুসহ চিহ্নিত ছিনতাইকারী গ্রেফতার যাত্রাবাড়ীতে লুণ্ঠিত টাকাসহ হানি ট্র্যাপ চক্রের দুই সদস্য গ্রেফতার মাগুরা জেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত মাগুরা জেলার মহম্মদপুর থানাতে ইউএনও অফিসে ঘুষের টাকা নিয়ে তোলপাড় হাজারীবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২৫ জন গ্রেফতার

আইজিপির সঙ্গে ফ্রান্সের ডেপুটি হোমল্যান্ড সিকিউরিটি এটাশের সাক্ষাৎ

বিশেষ প্রতিনিধি :
  • Update Time : সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ১১ Time View

ঢাকা, ২৯ মার্চ ২০২৬ খ্রি.ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ মোঃ আলী হোসেন ফকিরের সঙ্গে ফ্রান্সের ডেপুটি হোমল্যান্ড সিকিউরিটি এটাশে মিজ ক্রিস্তেল ফন্টেইন আজ রবিবার (২৯ মার্চ) পুলিশ হেডকোয়ার্টার্সে সৌজন্য সাক্ষাৎ করেন।

সৌহার্দ্যপূর্ণ এ সাক্ষাতে ফ্রান্সের ডেপুটি হোমল্যান্ড সিকিউরিটি এটাশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ পুলিশের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। তিনি ক্রাউড কন্ট্রোল, অভিবাসী সহায়তা, অপরাধ তদন্ত এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ পুলিশের সক্ষমতা সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেন।

আইজিপি ডেপুটি হোমল্যান্ড সিকিউরিটি এটাশের আগ্রহকে স্বাগত জানিয়ে ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়ন, পার্বত্য অঞ্চল ও রোহিঙ্গা ক্যাম্পসমূহে কর্মরত পুলিশ সদস্যদের দক্ষতা বৃদ্ধি, অভিবাসন, সাইবার নিরাপত্তা ও মানবপাচার বিষয়ে প্রশিক্ষণ প্রদান এবং উভয় দেশের পুলিশের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

সাক্ষাতকালে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং