বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রাজশাহী রেঞ্জের জুলাই-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হাতিরঝিলে ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ দলের ৪ সদস্য গ্রেফতার প্রয়াত সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও স্পীকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে ভারপ্রাপ্ত স্পীকারের অংশগ্রহণ ডিএমপির মুগদা ও খিলক্ষেত থানা পুলিশের বিশেষ অভিযানে ২৫ জন গ্রেফতার কালো ধোঁয়া নির্গমন: জুলাই মাসে ডিএমপির ৯১৫ মামলা ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৯০৮ মামলা উত্তরায় চোর চক্রের তিন সদস্য গ্রেফতার; ২টি চোরাই ভ্যান উদ্ধার শাহজাহানপুরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৪ জন গ্রেফতার, মামলা ৫৮ ১৩ হাজার পিস ইয়াবা ও ১১ কেজি গাঁজা উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিবি

বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকারের নাম ব্যবহার করে বিভিন্ন ধরণের ফেসবুক পেইজ/ফেসবুক গ্রুপের বিষয়ে সতর্কীকরণ বিজ্ঞপ্তি

  • Update Time : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ১৯৭ Time View

ঢাকা, ২৭ মার্চ ২০২৬ উপর্যুক্ত বিষয়ে এই অফিস সাম্প্রতিক সময়ে লক্ষ‌্য করছে যে, “Barrister Kayser Kamal Fan’s” নামে একটি ফেসবুক পেইজ/ফেসবুক গ্রুপ (https://www.facebook.com/groups/1867170763594569) খোলাসহ কিছু ফেসবুক পেইজ/ফেসবুক গ্রুপসমূহে বিভিন্ন ধরণের পোস্টের মাধ‌্যমে অপপ্রচার করা হচ্ছে।

এ বিষয়ে স্পষ্টভাবে জানানো যাচ্ছে যে, উক্ত ফেসবুক পেইজ/ ফেসবুক গ্রুপসমূহের সঙ্গে ডেপুটি স্পীকার মহোদয়ের কোনো প্রকার সম্পৃক্ততা নেই। তিনি এই ফেসবুক পেইজ/ফেসবুক গ্রুপসমূহের কার্যক্রম সম্পর্কে অবগত নন এবং এর কোনো কর্মকাণ্ডের দায়ভার তিনি গ্রহণ করেন না/করবেন না।

তিনি শুধু তাঁর নিজস্ব ভেরিফাইড ফেসবুক পেইজ ব‌্যবহার করেন। তাঁর নামে পরিচালিত অন্য যে কোনো ফেসবুক পেইজ/ফেসবুক গ্রুপ প্রতারণামূলক এবং উদ্দেশ্যপ্রণোদিত।

অতএব, উল্লিখিত ফেইক ফেসবুক পেইজ/ফেসবুক গ্রুপের পোস্টে বিভ্রান্ত না হতে; উক্ত ফেসবুক পেইজ/ফেসবুক গ্রুপে যুক্ত হওয়া বা কোনো তথ্য শেয়ার করা থেকে বিরত থাকতে সকলকে অনুরোধ করা হচ্ছে। কেউ নিজে বা প্রাতিষ্ঠানিকভাবে এই ধরণের অপপ্রচারে লিপ্ত থাকলে তিনি/তারা এর জন‌্য দায়ী থাকবেন। উল্লিখিত অপপ্রচার ও প্রতারণামূলক কার্যক্রমের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

উপর্যুক্ত সংবাদ বিজ্ঞপ্তিটি আপনার মিডিয়ায় প্রচারের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews