বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রাজশাহী রেঞ্জের জুলাই-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হাতিরঝিলে ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ দলের ৪ সদস্য গ্রেফতার প্রয়াত সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও স্পীকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে ভারপ্রাপ্ত স্পীকারের অংশগ্রহণ ডিএমপির মুগদা ও খিলক্ষেত থানা পুলিশের বিশেষ অভিযানে ২৫ জন গ্রেফতার কালো ধোঁয়া নির্গমন: জুলাই মাসে ডিএমপির ৯১৫ মামলা ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৯০৮ মামলা উত্তরায় চোর চক্রের তিন সদস্য গ্রেফতার; ২টি চোরাই ভ্যান উদ্ধার শাহজাহানপুরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৪ জন গ্রেফতার, মামলা ৫৮ ১৩ হাজার পিস ইয়াবা ও ১১ কেজি গাঁজা উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিবি

মহম্মদপুরে সংস্কৃতি মন্ত্রীকে প্রেসক্লাবের বর্ণাঢ্য সংবর্ধনা

  • Update Time : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৫৫ Time View

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নবনিযুক্ত সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী–কে সংবর্ধনা জানিয়েছে প্রেস ক্লাব মহম্মদপুর। শুক্রবার বিকেলে মহম্মদপুর উপজেলার প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় গণমাধ্যমকর্মী, প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
প্রেসক্লাবের সভাপতি আজিজুর রহমান টুটুলের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মন্ত্রী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোয়ার হোসেন খান। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহাঃ শাহানুর জামান এবং থানার অফিসার ইনচার্জ মোঃ আশরাফুজ্জামানসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা।
বক্তব্যে মন্ত্রী বলেন, প্রেসক্লাবের আন্তরিক সংবর্ধনায় তিনি অভিভূত। সাংবাদিকদের সমাজের দর্পণ আখ্যা দিয়ে তিনি এলাকার উন্নয়ন ও সাংস্কৃতিক অগ্রগতিতে তাদের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি তিনি জানান, মাগুরা জেলার কৃষ্টি ও ঐতিহ্য সংরক্ষণ এবং মহম্মদপুরের সামগ্রিক উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে।
মহম্মদপুর সফরের শুরুতে মন্ত্রী উপজেলা প্রশাসনের কার্যালয় পরিদর্শন করেন এবং স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের খোঁজখবর নেন। পরে প্রেসক্লাবের অনুষ্ঠান শেষে তিনি মহম্মদপুর আরএসকে এইচ ইনষ্টিটিউশন মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত বৃহৎ নাগরিক সংবর্ধনায় অংশ নেন। অনুষ্ঠানে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews