বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রাজশাহী রেঞ্জের জুলাই-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হাতিরঝিলে ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ দলের ৪ সদস্য গ্রেফতার প্রয়াত সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও স্পীকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে ভারপ্রাপ্ত স্পীকারের অংশগ্রহণ ডিএমপির মুগদা ও খিলক্ষেত থানা পুলিশের বিশেষ অভিযানে ২৫ জন গ্রেফতার কালো ধোঁয়া নির্গমন: জুলাই মাসে ডিএমপির ৯১৫ মামলা ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৯০৮ মামলা উত্তরায় চোর চক্রের তিন সদস্য গ্রেফতার; ২টি চোরাই ভ্যান উদ্ধার শাহজাহানপুরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৪ জন গ্রেফতার, মামলা ৫৮ ১৩ হাজার পিস ইয়াবা ও ১১ কেজি গাঁজা উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিবি

মহম্মদপুর বরকতিয়া এস এ আর দাখিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

  • Update Time : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৬৪ Time View

মাগুরার মহম্মদপুরে অবস্থিত ঐতিহ্যবাহী মহম্মদপুর বরকতিয়া এস এ আর দাখিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল ৩১ জানুয়ারি ২০২৬, শনিবার অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার মুহ. শাহনুর জামান। তিনি তার বক্তব্যে বলেন, “শিক্ষার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চা শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও নেতৃত্ব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

মাদ্রাসার পরিচালনা পর্ষদের সম্মানিত সভাপতি মো. হাসানুজ্জামান সুমন (সম্পাদক ও প্রকাশক, একুশে নিউজ)-এর সভাপতিত্বে অনুষ্ঠানের সূচনা হয়। স্বাগত বক্তব্য প্রদান করেন মাদ্রাসার অভিজ্ঞ সুপার মোঃ ওহিদুজ্জামান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-
প্রণব কুমার পোদ্দার, উপজেলা একাডেমিক সুপারভাইজার
আজিজুর রহমান টুটুল, সভাপতি, প্রেসক্লাব মহম্মদপুর
মাসুদ রানা, সাধারণ সম্পাদক, প্রেসক্লাব মহম্মদপুর
জিয়াউল হক বাচ্চু, বিশিষ্ট সমাজসেবক
অধ্যাপক আনোয়ার হোসেন
মোঃ নওশের আলী, চেয়ারম্যান (প্যানেল), ৬নং মহম্মদপুর ইউনিয়ন পরিষদ
বক্তারা শিক্ষার্থীদের মেধা, শৃঙ্খলা ও সৃজনশীলতাকে ভবিষ্যতের জন্য জাতির বড় সম্পদ হিসেবে উল্লেখ করেন এবং এ ধরনের আয়োজন নিয়মিত করার ওপর গুরুত্বারোপ করেন।

শেষ পর্বে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। শিক্ষার্থীদের উচ্ছ্বাস ও অভিভাবকদের অংশগ্রহণে অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হয়।

শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতার এই বিজয়গাথা আগামী দিনে তাদের আরও আত্মবিশ্বাসী ও সফল করে তুলবে-এমন প্রত্যাশায় অনুষ্ঠানটি সফলভাবে সমাপ্ত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews