1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে আমন্ত্রিত অতিথিবৃন্দের প্রবেশ ও গাড়ি পার্কিং সংক্রান্ত নির্দেশনা পবিত্র ঈদুল ফিতর-২০২৬ উদ্‌যাপন উপলক্ষে ডিএমপির নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত ঈদযাত্রা নির্বিঘ্ন ও চাঁদামুক্ত করতে মহাখালী বাস টার্মিনালে মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশের চার কর্মকর্তা বদলি ও পদায়ন ঈদযাত্রায় ঢাকা আহ্ছানিয়া মিশনের নয় সুপারিশ ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১১২৩ মামলা ৪৭ (সাতচল্লিশ) টি মাথার খুলি ও মানবদেহের বিপুল পরিমাণ হাড়সহ সংঘবদ্ধ মানব কঙ্কাল চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে তেজগাঁও থানা পুলিশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত একাধিক ছিনতাই ও মাদক মামলার চিহ্নিত আসামিকে গ্রেফতার করেছে ধানমন্ডি মডেল থানা পুলিশ শাহবাগ থানা কর্তৃক ছয়টি অবিস্ফোরিত সাউন্ড গ্রেনেড উদ্ধার;গ্রেনেড নিষ্ক্রিয় করলো সিটিটিসি

মাগুরা-২ আসনে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ বিএনপি মহম্মদপুরে ভোটের মাঠে সক্রিয় নেতাকর্মীরা

মাগুরা, মহম্মদপুর প্রতিনিধি:
  • Update Time : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ৩৫০ Time View

মাগুরা জেলার মহম্মদপুর উপজেলায় ধানের শীষের পক্ষে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সকল মতভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমে কাজ করার অঙ্গীকার করেছেন।

শনিবার (২৪ জানুয়ারি ২০২৬) মহম্মদপুরে আয়োজিত এক কর্মসূচিতে ধানের শীষের পক্ষে প্রকাশ্যে ভোট চান বিএনপির নেতারা। এ সময় মহানগর দক্ষিণের যুবদলের সদস্য সচিব ইসলাম নয়ন এবং বিএনপি নেতা নিতাই রায় চৌধুরীর পক্ষে ধানের শীষে ভোট চেয়ে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন বিএনপির দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামের সাথী নেতারা। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন জাহাঙ্গীর আলম বাচ্চু, গোলাম আজম, সাবু, আখতারুজ্জামান আক্তারসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

নেতারা তাঁদের বক্তব্যে বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার প্রতিষ্ঠা এবং জনগণের অধিকার আদায়ের লক্ষ্যে বিএনপির সকল স্তরের নেতাকর্মীরা এখন ঐক্যবদ্ধ। অতীতের সকল বিভেদ ভুলে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে মাঠে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।

কর্মসূচির শেষ পর্যায়ে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে মহম্মদপুর উপজেলায় একটি বর্ণাঢ্য মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে, এতে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং