বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রাজশাহী রেঞ্জের জুলাই-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হাতিরঝিলে ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ দলের ৪ সদস্য গ্রেফতার প্রয়াত সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও স্পীকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে ভারপ্রাপ্ত স্পীকারের অংশগ্রহণ ডিএমপির মুগদা ও খিলক্ষেত থানা পুলিশের বিশেষ অভিযানে ২৫ জন গ্রেফতার কালো ধোঁয়া নির্গমন: জুলাই মাসে ডিএমপির ৯১৫ মামলা ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৯০৮ মামলা উত্তরায় চোর চক্রের তিন সদস্য গ্রেফতার; ২টি চোরাই ভ্যান উদ্ধার শাহজাহানপুরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৪ জন গ্রেফতার, মামলা ৫৮ ১৩ হাজার পিস ইয়াবা ও ১১ কেজি গাঁজা উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিবি

ভাঙ্গার খাটরায় ওয়াকফভিত্তিক কবরস্থান প্রতিষ্ঠা সত্য ও ন্যায়ের পক্ষে ঐক্যবদ্ধ উদ্যোগের সফল বাস্তবায়ন

  • Update Time : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ৫০৭ Time View

ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার কাউলিবেড়া ইউনিয়নের খাটরা গ্রামে একটি ওয়াকফভিত্তিক কবরস্থান প্রতিষ্ঠিত হয়েছে। “খাটরা চৌধুরী বাড়ি পশ্চিম পাড়া কবরস্থান” নামে এই কবরস্থানটি মরহুম চৌধুরী এম এ হামিদ ও তাঁর সহধর্মিণী মেহেরুন্নেছা বেগমের প্রথম সন্তান মরহুম শাহ আলম চৌধুরীর পরিবারের উদ্যোগে প্রতিষ্ঠা করা হয়।

৮.৮৬ শতাংশ জমির ওপর প্রতিষ্ঠিত কবরস্থানটির সার্বিক পরিচালনা ও ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে “কোহিনূর হামিদ মানবতার বাতিঘর ওয়াকফ এস্টেট”।

উদ্যোক্তারা জানান, মানবসেবা ও সদকায়ে জারিয়াহর উদ্দেশ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যাতে গ্রামের সাধারণ মানুষ দীর্ঘদিন সম্মানজনকভাবে দাফনের সুযোগ পান। এই মহৎ উদ্যোগ বাস্তবায়নে খাটরা গ্রামের সচেতন, মানবিক ও ন্যায়পরায়ণ গ্রামবাসীরা সাহসিকতার সঙ্গে পাশে দাঁড়িয়েছেন। তাঁদের প্রতি উদ্যোক্তা পরিবারের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়েছে।

এছাড়াও, অতীতে একটি স্থানীয় পক্ষের প্রশ্নবিদ্ধ কর্মকাণ্ডের বিপরীতে সত্য, ন্যায় ও ইনসাফের পক্ষে ঐক্যবদ্ধভাবে অবস্থান নেওয়া সকল ব্যক্তিবর্গকে অভিনন্দন জানানো হয়।

অন্যদিকে, যারা এই মানবিক উদ্যোগে বাধা সৃষ্টি করতে ঘৃণা, হঠকারী সিদ্ধান্ত ও অন্যায়ের আশ্রয় নিয়েছেন—তাঁদের জন্য মহান আল্লাহর কাছে হেদায়েত কামনা করা হয়েছে।

উদ্যোক্তারা আশাবাদ ব্যক্ত করেন, এই ওয়াকফভিত্তিক কবরস্থান খাটরা গ্রামে যুগ যুগ ধরে মানবতার আলোকবর্তিকা হয়ে থাকবে, ইনশাআল্লাহ।

শেষে মরহুম সকলের রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহ তায়ালার কাছে দোয়া করা হয়, যেন তিনি এই ওয়াকফ কার্যক্রম কবুল করেন এবং সবাইকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews