বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রাজশাহী রেঞ্জের জুলাই-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হাতিরঝিলে ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ দলের ৪ সদস্য গ্রেফতার প্রয়াত সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও স্পীকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে ভারপ্রাপ্ত স্পীকারের অংশগ্রহণ ডিএমপির মুগদা ও খিলক্ষেত থানা পুলিশের বিশেষ অভিযানে ২৫ জন গ্রেফতার কালো ধোঁয়া নির্গমন: জুলাই মাসে ডিএমপির ৯১৫ মামলা ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৯০৮ মামলা উত্তরায় চোর চক্রের তিন সদস্য গ্রেফতার; ২টি চোরাই ভ্যান উদ্ধার শাহজাহানপুরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৪ জন গ্রেফতার, মামলা ৫৮ ১৩ হাজার পিস ইয়াবা ও ১১ কেজি গাঁজা উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিবি

ধামইরহাটে বিএনপি প্রার্থী সামসুজ্জোহা খানের নির্বাচনি জনসভা অনুষ্ঠিত

  • Update Time : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ৩৭৭ Time View

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁর ধামইরহাটে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মো. সামসুজ্জোহা খানের এক বিশাল নির্বাচনি জনসভা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে ধামইরহাট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ধামইরহাট পৌর বিএনপির উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।

পৌর বিএনপির সভাপতি সহিদুর রহমানের সভাপতিত্বে এবং সম্পাদক আনারুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় কমিটির কৃষি বিষয়ক সম্পাদক মো. সামসুজ্জোহা খান। প্রধান অতিথি তাঁর বক্তব্যে আগামী নির্বাচনে ‘ধানের শীষ’ প্রতীকে ভোট প্রার্থনা করেন এবং এলাকার উন্নয়নের নানা প্রতিশ্রুতি তুলে ধরেন। সভা শেষে তিনি স্থানীয় ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় ও গণসংযোগ করেন।

সভার প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ জেলা মহিলাদলের ভারপ্রাপ্ত সভাপতি সামিনা পারভীন পলি। এছাড়া সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ মো. হানজালা। ​উপজেলা বিএনপির উপদেষ্টা দেওয়ান ফেরদৌন হাসান। ​সহ-সভাপতি রেজাউল করিম মুছা। ​পৌর বিএনপির সহ-কোষাধ্যক্ষ কামরুজ্জামান বাদল। ​উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম লিটন। ​ওয়ার্ড বিএনপি সভাপতি আব্দুর রউফ ও মো. ইসাসহ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews