1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:০২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রমজান ও ঈদ নিরাপত্তায় মোহাম্মদপুর-আদাবরে সাঁড়াশি অভিযান: গ্রেফতার ৯৫ জন রমনায় স্কুলছাত্র অপহরণ : প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে দ্রুত উদ্ধার, গ্রেফতার ৪ ছয়টি ব্যাটারিচালিত অটো রিকশাসহ চোর চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে ধানমন্ডি মডেল থানা পুলিশ উত্তরা পূর্ব থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত আট জন গ্রেফতার মহম্মদপুরে সংস্কৃতি মন্ত্রীকে প্রেসক্লাবের বর্ণাঢ্য সংবর্ধনা ফরিদপুরে আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের ১২ সদস্য গ্রেপ্তার; ১৮টি যান উদ্ধার উত্তরা পশ্চিম থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২২ জন গ্রেফতার ২০০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৪৬০ মামলা অমর একুশে বইমেলায় সার্বক্ষণিক পুলিশি নিরাপত্তা ব্যবস্থা থাকবে: ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন)

পার্বত্য বাঙালি ছাত্রপরিষদের ২৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার :
  • Update Time : রবিবার, ১ নভেম্বর, ২০২০
  • ৭৫৪ Time View

সর্বক্ষেত্রে বাঙ্গালিদের সাংবিধানিক অধিকার দিতে হবে এই শ্লোগানে বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো পার্বত্য বাঙালি ছাত্রপরিষদ এর ২৯তম প্রতিষ্ঠা বার্ষিকী।

দিবসটি উপলক্ষ্যে বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করে সংগঠণটি। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে রবিবার (১লা নভেম্বর) বিকেল ৪টায় পার্বত্য বাঙালি ছাত্রপরিষদের জন্মস্থান কুমিল্লার পৌরপার্কের ঐতিহাসিক জামতলায় কেক কাটার মধ্যে দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানের সূচনা হয়।

পরে দিনটি উপলক্ষ্যে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক ছাত্র নেতা ইব্রাহীম মনিরের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও সংগঠনের অন্যতম প্রতিষ্ঠাতা, সাবেক কেন্দ্রীয় সভাপতি এডভোকেট এয়াকুব আলী চৌধুরী।

অনুষ্ঠানে বক্তারা পার্বত্য চট্টগ্রামের বাঙালিদের স্থায়ী বাসিন্দা সনদ প্রদানে বৈষম্যমূলক নীতি অবিলম্বে প্রত্যাহার, নিরাপত্তার স্বার্থে প্রত্যাহারকৃত সেনা ক্যাম্প পূনস্থাপন সহ সর্বক্ষেত্রে পার্বত্য বাঙালিদের সম অধিকার নিশ্চিতের দাবী জানান।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পার্বত্য বাঙালি ছাত্রপরিষদের প্রতিষ্ঠাতা সহ-সভাপতি জনাব জসিম উদ্দিন চৌধুরী, অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও কেন্দ্রীয় উপদেষ্টা নুরুল ইসলাম মাষ্টার, প্রতিষ্ঠাতা সদস্য জনাব হাবিবুর রহমান, সাবেক কেন্দ্রীয় সভাপতি জনাব ইসমাইল নবী শাওন, নাগরিক পরিষদ বান্দরবান জেলা সভাপতি ও কেন্দ্রীয় উপদেষ্টা আতিকুর রহমান, কেন্দ্রীয় উপদেষ্টা আবদুর রউফ সরকার, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক সুজন, সদস্য সচিব ছাদেকুর রহমান, চট্রগ্রাম মহানগর সভাপতি আলী হোসেন, কুমিল্লা মহা নগর সভাপতি হারুন অর রশিদ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় সভাপতি শরীফ উদ্দিন, রাঙ্গামাটি জেলা সভাপতি জাহাঙ্গীর আলম, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ সভাপতি মনির হোসেন প্রমুুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং