বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রাজশাহী রেঞ্জের জুলাই-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হাতিরঝিলে ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ দলের ৪ সদস্য গ্রেফতার প্রয়াত সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও স্পীকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে ভারপ্রাপ্ত স্পীকারের অংশগ্রহণ ডিএমপির মুগদা ও খিলক্ষেত থানা পুলিশের বিশেষ অভিযানে ২৫ জন গ্রেফতার কালো ধোঁয়া নির্গমন: জুলাই মাসে ডিএমপির ৯১৫ মামলা ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৯০৮ মামলা উত্তরায় চোর চক্রের তিন সদস্য গ্রেফতার; ২টি চোরাই ভ্যান উদ্ধার শাহজাহানপুরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৪ জন গ্রেফতার, মামলা ৫৮ ১৩ হাজার পিস ইয়াবা ও ১১ কেজি গাঁজা উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিবি

নওগাঁ-২ আসনে বিএনপির মনোনীত এমপি প্রার্থী সামসুজ্জোহা খানের বিশাল মোটরসাইকেল শোডাউন

  • Update Time : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ৫২৩ Time View

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধামইরহাট-পত্নীতলা উপজেলা নিয়ে গঠিত নওগাঁ-২ আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কমিটির কৃষি বিষয়ক সম্পাদক মো. সামসুজ্জোহা খানের বিশাল মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে। ৬ ডিসেম্বর (শনিবার) নওগাঁ-২ আসনের দুই উপজেলার নির্বাচনী এলাকাজুড়ে মোটরসাইকেল শোডাউন করেন দুই উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ। এ সময় গাড়িতে উঠে হাত নাড়িয়ে নেতাকর্মী ও সাধারণ ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন বিএনপি মনোনীত এমপি প্রার্থী মো. সামসুজ্জোহা খান। ধামইরহাট সরকারি এম এম কলেজ মাঠ থেকে শোডাউনটি পত্নীতলার নেতাকর্মীদের সাথে সম্পৃক্ত হয়ে শিবপুর, মধইল হয়ে আগ্রাদ্বিগুন, ধামইরহাট, মঙ্গলবাড়ী ও ইসবপুর প্রদক্ষিণ করে আড়ানগর কলেজ মাঠে সমাপ্ত হয়, শোডাউনে ১৫ হাজারের অধিক মোটরসাইকেল অংশগ্রহণ করে।
মোটরসাইকেল শোডাউনে ধামইরহাট উপজেলা বিএনপির সভাপতি এম. এ ওয়াদুদ, সাধারণ সম্পাদক মো. হানজালা, সাংগঠনিক সম্পাদক শামীম কবির মিল্টন, জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য জাহাঙ্গীর আলম লিটন, পৌর বিএনপির সভাপতি শহিদুর রহমান সরকার, সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান মীরসহ পত্নীতলা ও ধামইরহাট উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews