বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রাজশাহী রেঞ্জের জুলাই-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হাতিরঝিলে ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ দলের ৪ সদস্য গ্রেফতার প্রয়াত সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও স্পীকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে ভারপ্রাপ্ত স্পীকারের অংশগ্রহণ ডিএমপির মুগদা ও খিলক্ষেত থানা পুলিশের বিশেষ অভিযানে ২৫ জন গ্রেফতার কালো ধোঁয়া নির্গমন: জুলাই মাসে ডিএমপির ৯১৫ মামলা ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৯০৮ মামলা উত্তরায় চোর চক্রের তিন সদস্য গ্রেফতার; ২টি চোরাই ভ্যান উদ্ধার শাহজাহানপুরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৪ জন গ্রেফতার, মামলা ৫৮ ১৩ হাজার পিস ইয়াবা ও ১১ কেজি গাঁজা উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিবি

মহম্মদপুরে বিএনপি’র দলীয় কার্যালয়ের উদ্বোধন করলেন নিতাই রায় চৌধুরী।

  • Update Time : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ৬২৩ Time View

মাগুরার মহম্মদপুর উপজেলা সদর বাজারের ডাকবাংলো রোডস্থ সাবেক কৃষি ব্যাংকের দোতলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র দলীয় কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (৭ নভেম্বর) জুমার নামাজের আগে উপজেলার দক্ষিণ পাশে পোস্ট অফিস সংলগ্ন সাবেক কৃষি ব্যাংকের দ্বিতীয় তলায় নতুন এই পার্টি অফিসের উদ্বোধন করেন কেন্দ্রীয় বিএনপি’র ভাইস চেয়ারম্যান, মাগুরা-২ আসনের ধানের শীষের প্রার্থী বি এন পির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী।
উদ্বোধনী পর্ব শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপি’র সদস্য ও উপজেলা বিএনপি’র সাবেক আহবায়ক অধ্যক্ষ মো. মৈমুর আলী মৃধা।
আলোচনায় অংশ নেন জেলা বিএনপি’র সদস্য ও মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ (অব.) মোহা. মতিউর রহমান, জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট রোকনুজ্জামান খান, বিএনপি নেতা ড. মো. রইচ উদ্দীন, ধোয়াইল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম, বণিক সমিতির সভাপতি মো. আকতারুজ্জামান বিল্লাহ, উপজেলা যুবদলের আহবায়ক মো. তরিকুল ইসলাম তারামিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. আরিফুজ্জামান মিল্টন, সদস্য সচিব মো. জাহিদুল ইসলাম রান্নু, জেলা আইনজীবী সমিতির যুগ্ম সম্পাদক মো. আহসান হাবীব খান সোহেল, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো: শরিফুজ্জামান টুকু, উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহবায়ক মোঃ মহিদুল ইসলাম, সাবেক যুগ্ম আহবায়ক আক্তারুজ্জামান বিল্লাহ, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক ও ধোয়াইল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: রফিকুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক মো: তরিকুল ইসলাম তারা মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো: আরিফুজ্জামান মিল্টন, সদস্য-সচিব মো: জাহিদুল ইসলাম রান্নু, মাগুরা জেলা কৃষকদলের সদস্য মো: রেজওয়ানুর রহমান রাসেল, ইউপি সদস্য ও বণিক সমিতি’র সাধারণ সম্পাদক মো: ইয়াকুব আলী ,সাবেক জেলা ছাত্র দলের সহ-সভাপতি গোলাম মোরশেদ শিবলু, জাহিদ হাসান টুটুল, সাবেক জেলা ছাত্র দলের সহ-সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম,মনোয়ার হোসেন, সাবেক কলেজ ছাত্র দলের আহবায়ক ইব্রাহিম সরদার শাকিল সহ উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় প্রধান অতিথি বলেন বলেন, সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীর বিজয় নিশ্চিত করতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews