বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রাজশাহী রেঞ্জের জুলাই-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হাতিরঝিলে ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ দলের ৪ সদস্য গ্রেফতার প্রয়াত সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও স্পীকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে ভারপ্রাপ্ত স্পীকারের অংশগ্রহণ ডিএমপির মুগদা ও খিলক্ষেত থানা পুলিশের বিশেষ অভিযানে ২৫ জন গ্রেফতার কালো ধোঁয়া নির্গমন: জুলাই মাসে ডিএমপির ৯১৫ মামলা ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৯০৮ মামলা উত্তরায় চোর চক্রের তিন সদস্য গ্রেফতার; ২টি চোরাই ভ্যান উদ্ধার শাহজাহানপুরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৪ জন গ্রেফতার, মামলা ৫৮ ১৩ হাজার পিস ইয়াবা ও ১১ কেজি গাঁজা উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিবি

নড়িয়ার ঘরিষারে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ করলেন মতিউর রহমান সাগর

  • Update Time : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ৫৪৭ Time View

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ও আলহাজ্ব শফিকুর রহমান কিরণ সাহেবের পক্ষে ধানের শীষের ভোট প্রার্থনায় শরীয়তপুরের নড়িয়া উপজেলা ঘড়িষার ইউনিয়নে বিতরণ করা হয়েছে।
রবিবার (১২ অক্টোবর) সকালে শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য সফিকুর রহমানের কিরণের নির্দেশে নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ২০১৬ সালে ঘড়িষার ইউনিয়ন বিএনপি মনোনীত সাবেক চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মতিউর রহমান সাগরের নেতৃত্বে ঘড়িষার ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে এ লিফলেট বিতরণ করা হয়। এসময় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এসময় আলহাজ্ব মতিউর রহমান সাগর বলেন, ৩১ দফা শুধু রাজনৈতিক কর্মসূচি নয়। এটি হচ্ছে একটি ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ের দিক-নির্দেশনা। বিএনপির ৩১ দফা বাস্তবায়িত হলে দেশে সত্যিকার অর্থে আইনের শাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশে যতবার সুষ্ঠু নির্বাচন হয়েছে ততবারই বিএনপি ক্ষমতায় এসেছে। বিএনপি ক্ষমতায় আসলেই জনগণের অধিকার প্রতিষ্ঠিত হয়। আগামী সংসদ নির্বাচনেও বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ক্ষমতায় এসে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। আর শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব সফিকুর রহমান কিরণ শরীয়তপুর-২ তথা নড়িয়া-সখিপুরের সংসদ সদস্য হয়ে এই জনপদকে এগিয়ে নিবেন, ইনশাআল্লাহ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews