1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ অপহরণ করে মুক্তিপণ আদায়কারী চক্রের সক্রিয় নয় সদস্যকে গ্রেফতার করেছে আদাবর থানা পুলিশ যাত্রাবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৯ জন গ্রেফতার সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের অভিযানে চাপাতিসহ এক ছিনতাইকারী গ্রেফতার সংসদ-সদস্যগণের জন্য ‘সংবিধান, কার্যপ্রণালী-বিধি ও সংসদীয় কার্যক্রম’ বিষয়ক ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত সড়কে এআই মামলার ভয়ে অসদুপায় নয়; ট্রাফিক আইন মেনে চলার আহ্বান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনারের গোপালগঞ্জে ৪ হাজার ৫০০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার মিরপুর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২৮ জন গ্রেফতার হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ও পেশাদার ছিনতাইকারী সাদ্দামকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ

গোসাইরহাটে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দলীয় নেতৃবৃন্দ নিয়ে জাকির হোসেন মন্টু দপ্তরীর অংশগ্রহণ

শরীয়তপুর প্রতিনিধি:
  • Update Time : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮৫ Time View

শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলা বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে নাগেরপাড়া ইউনিয়ন থেকে দলীয় নেতৃবৃন্দ নিয়ে নাগেরপাড়া ইউনিয়ন পরিষদে বিএনপির মনোনীত সাবেক চেয়ারম্যান প্রার্থী, গোসাইরহাট উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক জাকির হোসেন মন্টু দপ্তরী অংশগ্রহণ করেছেন।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর ২০২৫) বিকালে গোসাইরহাট উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজিত আলোচনা সভায় তার নেতৃত্বে অংশগ্রহণ করা হয়।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

এসময় জাকির হোসেন মন্টু দপ্তরী বলেন, সামনের গণতান্ত্রিক নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবে। সেই নির্বাচনে আমাদের প্রিয়নেতা মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু শরীয়তপুর-৩ আসনে এমপি হয়ে মন্ত্রী হবেন, ইনশাআল্লাহ। এজন্য ঐক্যবদ্ধ ভাবে সকলকে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আশির দশকে আন্দোলনের মাধ্যমে আমাদের রাজনৈতিক চেতনা ও সংগ্রামের পথ দেখিয়েছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ আমাদের প্রেরণা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হাজার হাজার মাইল দূরে থেকেও আমাদের আন্দোলনের নেতৃত্ব ও শিক্ষা দিচ্ছেন।’

উল্লেখ্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর ২০২৫)
বিকাল সরকারি শামসুর রহমান কলেজ অডিটোরিয়ামে গোসাইরহাট উপজেলা, পৌরসভা ও সকল অঙ্গ সংগঠনের উদ্যোগে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

গোসাইরহাট উপজেলা বিএনপির আহ্বায়ক কে এম সিদ্দিক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, শরীয়তপুর জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও গোসাইরহাট উপজেলা বিএনপির সাবেক সভাপতি ডা. এ এস কামাল উদ্দিন আহমেদ। প্রধান বক্তা ছিলেন, শরীয়তপুর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও গোসাইরহাট উপজেলা বিএনপির সাবেক সভাপতি টি আই এম মহিতুল গণি মিন্টু সরদার। সম্মানিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোসাইরহাট পৌরসভা বিএনপির আহবায়ক আলহাজ্ব মো. আলাউদ্দিন সরদার।
বিশেষ অতিথি ছিলেন, গোসাইরহাট উপজেলা সদস্যবৃন্দ আক্তার হোসেন নান্টু খান, মো. দেলোয়ার হোসেন শিকারী, দেওয়ান গোলাম মোস্তফা, আল-মাহবুব আলম মোল্লা, মাহতাব উদ্দিন মাস্টার, জাকির হোসেন মুন্সি, আবুল বাসার বাবুর্চী, মো. হারুন গাজী, মো. জিল্লুর রহমান দপ্তরী, গোসাইরহাট পৌরসভা সদস্যবৃন্দ হাবিবুর রহমান ঘরামী, আনছার উদ্দিন খান, সাখাওয়াত হোসেন সুজন, মো. শিমুল সরদার, আ. সালাম হাওলাদার, জিয়াউর রহমান জমাদার, আলমগীর হোসেন বেপারী, মজিবুর রহমান কাজল মাদবর, জাহাঙ্গীর আলম খান, মো. বাবুল সরদার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং