1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ অপহরণ করে মুক্তিপণ আদায়কারী চক্রের সক্রিয় নয় সদস্যকে গ্রেফতার করেছে আদাবর থানা পুলিশ যাত্রাবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৯ জন গ্রেফতার সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের অভিযানে চাপাতিসহ এক ছিনতাইকারী গ্রেফতার সংসদ-সদস্যগণের জন্য ‘সংবিধান, কার্যপ্রণালী-বিধি ও সংসদীয় কার্যক্রম’ বিষয়ক ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত সড়কে এআই মামলার ভয়ে অসদুপায় নয়; ট্রাফিক আইন মেনে চলার আহ্বান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনারের গোপালগঞ্জে ৪ হাজার ৫০০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার মিরপুর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২৮ জন গ্রেফতার হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ও পেশাদার ছিনতাইকারী সাদ্দামকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ

বাংলাদেশ পুলিশ এফসি ফুটবল টিমের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান সম্পন্ন

স্টাফ রিপোর্টার:
  • Update Time : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ২৪৯ Time View

ঢাকা, ৩১ আগস্ট ২০২৫ খ্রি. শনিবার (৩০ আগস্ট ২০২৫) রাজধানীর উত্তরাস্থ এপিবিএন হেডকোয়ার্টার্সে বাংলাদেশ পুলিশ এফসি ফুটবল টিমের সঙ্গে নতুন খেলোয়াড় এবং কোচের অন্তর্ভুক্তি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পুলিশ এফসির প্রেসিডেন্ট ও ডিএমপি কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী, এনডিসি।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে শেখ মোঃ সাজ্জাত আলী, এনডিসি নতুন আগত খেলোয়াড়দের স্বাগত জানান। তিনি বলেন, আসন্ন নির্বাচনকে ঘিরে আমাদের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে। শত ব্যস্ততার মধ্যেও দলকে শক্তিশালী করতে আমাদের চেষ্টা অব্যাহত আছে। এরই অংশ হিসেবে নতুন খেলোয়াড়দের অন্তর্ভুক্তি পুলিশ এফসিকে আরও শক্তিশালী করবে।

এপিবিএন প্রধান ও অতিরিক্ত আইজিপি আলী হোসেন ফকির বলেন, আমাদের ক্রিকেট টিম বিশ্বব্যাপী বাংলাদেশের জন্য একটি নতুন পরিচয় তৈরি করেছে। ফুটবলের ঐতিহ্য ফিরিয়ে আনতে বাংলাদেশ পুলিশ এফসি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পেশাদারিত্ব এবং দৃঢ় ইচ্ছাশক্তির মাধ্যমে আমরা একদিন চ্যাম্পিয়ন হব।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন পুলিশ এফসির সহ-সভাপতি ও ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) ফারুক আহমেদ। তিনি ক্লাবের সকল জাতীয় ও আন্তর্জাতিক খেলোয়াড় এবং কোচিং স্টাফদের স্বাগত জানান।

উল্লেখ্য, বাংলাদেশ পুলিশ এফসিতে ব্রাজিল থেকে দুইজন, উগান্ডা থেকে একজন, গাম্বিয়া থেকে একজন, নেপাল থেকে দুইজন, ভুটান থেকে একজন খেলোয়াড় এবং ইরান থেকে একজন ফিটনেস কোচ যোগদান করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং