বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রাজশাহী রেঞ্জের জুলাই-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হাতিরঝিলে ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ দলের ৪ সদস্য গ্রেফতার প্রয়াত সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও স্পীকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে ভারপ্রাপ্ত স্পীকারের অংশগ্রহণ ডিএমপির মুগদা ও খিলক্ষেত থানা পুলিশের বিশেষ অভিযানে ২৫ জন গ্রেফতার কালো ধোঁয়া নির্গমন: জুলাই মাসে ডিএমপির ৯১৫ মামলা ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৯০৮ মামলা উত্তরায় চোর চক্রের তিন সদস্য গ্রেফতার; ২টি চোরাই ভ্যান উদ্ধার শাহজাহানপুরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৪ জন গ্রেফতার, মামলা ৫৮ ১৩ হাজার পিস ইয়াবা ও ১১ কেজি গাঁজা উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিবি

লাল রঙের পোশাক পরিহিত যুবক ডিবির কেউ নয়:ডিবিপ্রধান

  • Update Time : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ৩৪৬ Time View

কাকরাইলে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলা চালানো মেরুন (লাল) কালারের পোশাক পরিহিত যুবক ডিবির কেউ নয় বলে নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিবিপ্রধান শফিকুল ইসলাম।
শনিবার (৩০ আগস্ট) দুপুরে সংবাদমাধ্যমকে এই তথ্য জানিয়ে ডিবিপ্রধান বলেন বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে ।
এদিকে, নুরুল হক নুরের চিকিৎসায় ৬ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করেছে ঢাকা মেডিকেল কলেজ। আজ মেডিকেল বোর্ড নুরের চিকিৎসার বিষয়ে আলোচনায় বসবে। তবে বোর্ডের চিকিৎসকদের নাম এখনও জানা যায়নি।

নুরকে দেখতে গিয়ে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেছেন, নুরের ডান চোখে রক্ত জমাট বেঁধেছে। চোখ খুলতে পারছেন না তিনি। এই ঘটনা যারা ঘটিয়েছে তাদের আইনের আওতায় আনতে হবে।
অপরদিকে, গণঅধিকার পরিষদের উচ্চতর সদস্য আবু হানিফ সাংবাদিকদের বলেন, গতকাল আইনশৃঙ্খলা বা‌হিনীর সঙ্গে মিলে ব‌হিরাগতরাও হামলা চালায়। তাদেরকে খুঁজে বের করতে হবে। এই হামলার সঙ্গে ছাত্রলীগ-যুবলীগের কর্মীরা জ‌ড়িত থাক‌তে পারে বলে মন্তব্য করেন তিনি।

রাজধানীর বিজয়নগর এলাকায় শুক্রবার (২৯ আগস্ট) রাতে গণঅধিকার পরিষদ ও জাতীয় পার্টির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী লাঠিচার্জ করে।

এতে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, সাধারণ সম্পাদক মো. রাশেদসহ কয়েকজন নেতাকর্মী আহত হন।

ছড়িয়ে পড়া ওই ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, লাল টি-শার্ট পরা ব্যক্তি একজনকে বেধড়ক পিটুনি দিচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews