1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বিমানবন্দরের কার্গো ভিলেজে EU ও UK-এর RA-3 Re-Validation Audit এ Explosive Detection Dog (EDD) সফলভাবে সম্পন্ন করেছে সিটিটিসির ক্যানাইন টিম ২১,০০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় গত ২৪ ঘণ্টায় ১৭ (সতের) জনকে গ্রেফতার করেছে ডিএমপি অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় গত ২৪ ঘণ্টায় ৩০ (ত্রিশ) জনকে গ্রেফতার করেছে ডিএমপি ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১১২১ মামলা স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কর্তৃক এক মাসে ৩২৯২ টি ফৌজদারী ও ১৪৪২ টি ট্রাফিক মামলা নিষ্পত্তি শব্দদূষণ নিয়ন্ত্রণ এবং পরিবেশ সুরক্ষার লক্ষ্যে সচিবালয় এলাকায় ‘নীরব জোন’ বাস্তবায়নের জন্য সমন্বিত অভিযান ও জনসচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে গৃহকর্মী নির্যাতনের ঘটনায় বাংলাদেশ বিমানের এমডিসহ চারজনকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১০৯৭ মামলা ৩০০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)

HELP এ্যাপে দাখিলকৃত নারীর প্রতি যে কোন ধরনের সহিংসতা ঐ ঘটনার প্রাথমিক তথ্য হিসেবে গণ্য হবে

মোজাহিদ হাসান জেসান, উপ-সম্পাদক
  • Update Time : শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ২৩১ Time View

ঢাকা, ১৫ মার্চ ২০২৫ খ্রি.ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী, এনডিসি বলেছেন, HELP এ্যাপে দাখিলকৃত নারীর প্রতি যে কোন সহিংসতা এখন থেকে ঐ ঘটনার প্রাথমিক তথ্য হিসেবে গণ্য হবে।
১৫ মার্চ ২০২৫ খ্রি., শনিবার সকাল ১১.০০ ঘটিকায় রাজধানীর কারওয়ান বাজারের দ্যা ডেইলি স্টার ভবনের তৌফিক আজিজ খান সেমিনার হলে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার কর্তৃক আয়োজিত গণপরিবহনে নারীদের নিরাপত্তায় সহায়ক HELP (Harassment Elimination Literacy Program) এ্যাপের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ডিএমপি কমিশনার আরো বলেন, নারী ও শিশুদের উপর যেকোন ধরনের সহিংসতা পীড়াদায়ক। অনেক ক্ষেত্রেই এসব ঘটনার শিকার ব্যক্তিগণ তা আইনপ্রয়োগকারী সংস্থাকে অবহিত করতেও দ্বিধাবোধ করেন। তাছাড়া তাদের অভিভাবকেরা ও নানা কারণে ঘটনাগুলো গোপন রাখেন। অনুষ্ঠানে ডিএমপি কমিশনার আরো বলেন, গৃহকর্মীরা আমাদের সমাজে সবচেয়ে বেশি নিগৃহীত। অনেক সময় তারাও শ্লীলতাহানির শিকার হয়। সুনাগরিক হিসেবে গৃহকর্মীদের থাকার জন্য উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা আমাদের কর্তব্য।
উল্লেখ্য, HELP একটি মোবাইল অ্যাপ্লিকেশন প্রকল্প যার মাধ্যমে ঢাকা মহানগরীর গণপরিবহনে কোন নারী সহিংসতার শিকার হলে তাৎক্ষণিক সহায়তা চাইতে পারবেন, জরুরি সেবা নিতে পারবেন এবং ঘটনাটি রিপোর্ট করতে পারবেন। ইউরোপিয়ান ইউনিয়নের আর্থিক সহায়তায় ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের উদ্যেগে পাইলট প্রকল্প হিসেবে রাজধানীর বছিলা থেকে সায়েদাবাদ সড়কে প্রাথমিকভাবে এটা বাস্তবায়ন করা হবে। মোহাম্মদপুর বাসস্ট্যান্ড হতে সায়েদাবাদ পর্যন্ত চলা বাসে QR কোড স্থাপন ও এই অঞ্চলে অবস্থানরত স্বেচ্ছাসেবীদের সহায়তায় সহিংসতার শিকার নারীরা এই সেবা নিতে পারবেন।

ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার এর সভাপতি রেজোয়ানুল হকের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. ফৌজিয়া মোসলেম, সভাপতি বাংলাদেশ মহিলা পরিষদ। এছাড়া ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকসহ সংশ্লিষ্ট অংশীজনেরাও উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং