বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রাজশাহী রেঞ্জের জুলাই-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হাতিরঝিলে ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ দলের ৪ সদস্য গ্রেফতার প্রয়াত সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও স্পীকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে ভারপ্রাপ্ত স্পীকারের অংশগ্রহণ ডিএমপির মুগদা ও খিলক্ষেত থানা পুলিশের বিশেষ অভিযানে ২৫ জন গ্রেফতার কালো ধোঁয়া নির্গমন: জুলাই মাসে ডিএমপির ৯১৫ মামলা ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৯০৮ মামলা উত্তরায় চোর চক্রের তিন সদস্য গ্রেফতার; ২টি চোরাই ভ্যান উদ্ধার শাহজাহানপুরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৪ জন গ্রেফতার, মামলা ৫৮ ১৩ হাজার পিস ইয়াবা ও ১১ কেজি গাঁজা উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিবি

ধামইরহাটে জামায়াতের কর্মী সমাবেশ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • Update Time : রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ৫০৬ Time View

নওগাঁর ধামইরহাটে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগের আয়োজনে কর্মী সমাবেশ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ধামইরহাট উপজেলা জামায়াতে ইসলামী যুব বিভাগের আয়োজনে ৮ মার্চ বিকাল ৪টায় সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মী সমাবেশ ও ইফতার মাহফিলে যুব বিভাগের ভারপ্রাপ্ত সভাপতি মুহাম্মদ আবু সালেহ্ মুসার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ উপজেলা জামায়াতে ইসলামীর কেন্দ্র মজলিসের শুরা সদস্য ও নওগাঁ জেলা শাখার নায়েবে আমির নওগাঁ-২ আসনের এমপি পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মো. এনামুল হক।
এ সময় আরো বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামী নওগাঁ জেলা শাখার সহকারি সেক্রেটারি মাওলানা মো. নাজমুল ইসলাম, জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি ও যুব বিভাগের সভাপতি মো. মারুফ আহমেদ, ধামইরহাট উপজেলা শাখার আমির মাওলানা কামরুজ্জামান, নায়েবে আমির মাওলানা আতাউর রহমান, সেক্রেটারি মাওলানা মো. রেজোয়ান হোসেন, ইসলামী ছাত্র শিবিরের উপজেলা সভাপতি মো. আব্দুল্লাহ, আমন্ত্রিত অতিথির মধ্যে ইসলাম যুব আন্দোলনের ধামইরহাট উপজেলা সভাপতি আল আমিন, ছাত্র আন্দোলনের মো. কাওছার হোসেন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews