বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রাজশাহী রেঞ্জের জুলাই-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হাতিরঝিলে ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ দলের ৪ সদস্য গ্রেফতার প্রয়াত সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও স্পীকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে ভারপ্রাপ্ত স্পীকারের অংশগ্রহণ ডিএমপির মুগদা ও খিলক্ষেত থানা পুলিশের বিশেষ অভিযানে ২৫ জন গ্রেফতার কালো ধোঁয়া নির্গমন: জুলাই মাসে ডিএমপির ৯১৫ মামলা ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৯০৮ মামলা উত্তরায় চোর চক্রের তিন সদস্য গ্রেফতার; ২টি চোরাই ভ্যান উদ্ধার শাহজাহানপুরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৪ জন গ্রেফতার, মামলা ৫৮ ১৩ হাজার পিস ইয়াবা ও ১১ কেজি গাঁজা উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিবি

মোবাইল ফোনসহ ছিনতাইকারী আটক করায় ট্রাফিক সার্জেন্টকে পুরস্কৃত করলেন ডিএমপি কমিশনার

  • Update Time : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৮৬ Time View

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগে কর্মরত সার্জেন্ট আল-মামুন ট্রাফিক দায়িত্ব পালনের সময় ধাওয়া করে ছিনতাইকৃত মোবাইল ফোনসহ ছিনতাইকারীকে আটক করায় তাকে পুরস্কৃত করেছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী এনডিসি।
গতকাল বুধবার (১৯ ফেব্রুয়ারী ২০২৫খ্রি.) সকালে ডিএমপি হেডকোয়ার্টার্সে ট্রাফিকের নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি অপরাধ নিয়ন্ত্রণে ভূমিকা রাখার কাজের স্বীকৃতি স্বরূপ তার হাতে এ পুরস্কারের অর্থ তুলে দেন ডিএমপি কমিশনার।
নিয়মিত ট্রাফিক দায়িত্ব পালনের পাশাপাশি সার্জেন্ট আল-মামুনের উক্ত কাজের ভূয়সী প্রশংসা করেন এবং তা অন্যান্য পুলিশ সদস্যদের জন্য অনুকরণীয় বলে উল্লেখ করেন ডিএমপি কমিশনার।
উল্লেখ্য, গত ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রি. রাজধানীর দয়াগঞ্জ মোড়ে যাত্রীবাহী বাসে ওঠার সময় যাত্রীর মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে দৌঁড়ে পালানোর চেষ্টাকালে ধাওয়া করে ছিনতাইকৃত মোবাইল ফোনসহ কালাম নামের এক ছিনতাইকারীকে আটক করে ডিএমপির ট্রাফিক-ওয়ারী বিভাগের সার্জেন্ট মোঃ আল-মামুন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews