বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রাজশাহী রেঞ্জের জুলাই-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হাতিরঝিলে ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ দলের ৪ সদস্য গ্রেফতার প্রয়াত সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও স্পীকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে ভারপ্রাপ্ত স্পীকারের অংশগ্রহণ ডিএমপির মুগদা ও খিলক্ষেত থানা পুলিশের বিশেষ অভিযানে ২৫ জন গ্রেফতার কালো ধোঁয়া নির্গমন: জুলাই মাসে ডিএমপির ৯১৫ মামলা ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৯০৮ মামলা উত্তরায় চোর চক্রের তিন সদস্য গ্রেফতার; ২টি চোরাই ভ্যান উদ্ধার শাহজাহানপুরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৪ জন গ্রেফতার, মামলা ৫৮ ১৩ হাজার পিস ইয়াবা ও ১১ কেজি গাঁজা উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিবি

মহম্মদপুরে প্রেসক্লাব উন্নয়নের দায়িত্ব নিলেন কৃষি বিজ্ঞানী ড. আলী আফজাল

  • Update Time : শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৯৫ Time View

মহম্মদপুরে প্রেসক্লাব উন্নয়নের দায়িত্ব নিলেন কৃষি বিজ্ঞানী ড. আলী আফজাল। তিনি তার নিজস্ব অর্থায়নে জমিসহ ভবন করার জন্য সার্বিক সহযোগিতা করবেন বলে জানিয়েছেন।
শুক্রবার সকালে প্রেসক্লাব মহাম্মদপুরের আয়োজনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মহম্মদপুরের কৃতি সন্তান কৃষি বিজ্ঞানী শিল্পপতি ড. আলী আফজাল। তিনি মহম্মদপুর উপজেলার বালিদিয়া গ্রামের সন্তান।
প্রধান অতিথি কৃষি উন্নয়ন ও সমাজসেবার অগ্রযাত্রায় ব্যাপক ভূমিকা রাখায় প্রেসক্লাব মহম্মদপুর তাকে সম্মাননা স্বারক প্রদান করেন।

প্রেসক্লাব মহাম্মদপুরের সভাপতি আজিজুর রহমান টুটুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষিবিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ড. মোঃ আলী আফজাল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাজী সালিমা হক মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম ইউনুস আলী, আমিনুর রহমান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান, মহাম্মদপুর সরকারি আর,এস,কে,এইচ ইন্সটিটিউশন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম নাসিরুল ইসলাম,বিশিষ্ট সমাজ সেবক মোঃ জিয়াউল হক বাচ্চু, একুশে নিউজের সম্পাদক ও প্রেসক্লাব মহম্মদপুরের উপদেষ্টা মোঃ হাসানুজ্জামান সুমন, ঢাকাস্থ শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয়ক মেহেদী আল মামুন। এছাড়া আরো বক্তব্য রাখেন সাপ্তাহিক মহম্মদপুর বার্তার সম্পাদক মোঃ সালাউদ্দিন মিল্টন, নবিন সাংবাদিক দিনকালের প্রতিনিধি খায়রুল ইসলাম প্রমূখ।
উক্ত মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাব মহম্মদপুরের সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের প্রতিনিধি মোঃ মাসুদ রানা এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন সিনিয়র সাংবাদিক দৈনিক যায়যায়দিনের প্রতিনিধি এস আর এ হান্নান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews