বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রাজশাহী রেঞ্জের জুলাই-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হাতিরঝিলে ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ দলের ৪ সদস্য গ্রেফতার প্রয়াত সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও স্পীকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে ভারপ্রাপ্ত স্পীকারের অংশগ্রহণ ডিএমপির মুগদা ও খিলক্ষেত থানা পুলিশের বিশেষ অভিযানে ২৫ জন গ্রেফতার কালো ধোঁয়া নির্গমন: জুলাই মাসে ডিএমপির ৯১৫ মামলা ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৯০৮ মামলা উত্তরায় চোর চক্রের তিন সদস্য গ্রেফতার; ২টি চোরাই ভ্যান উদ্ধার শাহজাহানপুরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৪ জন গ্রেফতার, মামলা ৫৮ ১৩ হাজার পিস ইয়াবা ও ১১ কেজি গাঁজা উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিবি

আইজিপি কাপ, বাংলাদেশ পুলিশ বাস্কেটবল চ্যাম্পিয়নশীপে চ্যাম্পিয়ন হয়েছে ডিএমপি

  • Update Time : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫
  • ২২৯ Time View

আইজিপি কাপ, বাংলাদেশ পুলিশ বাস্কেটবল চ্যাম্পিয়নশীপ-২০২৩ এ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। প্রতিযোগিতায় রানার আপ হয়েছে এপিবিএন দল এবং তৃতীয় স্থান অধিকার করেছে ডিএমপি জুনিয়র দল।
বাংলাদেশ পুলিশ বাস্কেটবল ক্লাবের আয়োজনে আজ বুধবার (২২ জানুয়ারি, ২০২৫ খ্রি.) বিকেলে রাজারবাগ পুলিশ লাইন্স বাস্কেটবল গ্রাউন্ডে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
তীব্র প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ ফাইনালে ডিএমপি দল ৪৬-৩৩ পয়েন্টে এপিবিএন দলকে পরাজিত করে। এ প্রতিযোগিতায় ডিএমপির অর্ণব দাশ শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত হয়েছেন।
প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএমপি কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী, এনডিসি। বাংলাদেশ পুলিশ বাস্কেটবল ক্লাবের সভাপতি এবং পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা এর অতিরিক্ত আইজিপি (এইচআরএম) আবু নাছের মোহাম্মদ খালেদ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিজয়ী ও বিজেতা উভয় দলকে অভিনন্দন জানিয়ে সভাপতির বক্তব্যে অতিরিক্ত আইজিপি আবু নাছের মোহাম্মদ খালেদ বলেন, উভয় দলই তীব্র প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ খেলা উপহার দিয়েছে। আমরা খেলা সবাই বেশ উপভোগ করেছি। আমি আশা করব আগামীতে খেলোয়াড়রা আরো ভালো খেলা উপহার দিবে। উল্লেখ্য, গত ০৫ মে, ২০২৪ খ্রি. তারিখে নয়টি দলের অংশগ্রহণে প্রতিযোগিতাটি শুরু হয়। আজ ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হলো এ প্রতিযোগিতা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশনস্) এস, এন, মোঃ নজরুল ইসলাম, পিপিএম; অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস্, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) হাসান মোঃ শওকত আলী ও যুগ্ম পুলিশ কমিশনারগণ এবং উপ-পুলিশ কমিশনারগণসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews