বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রাজশাহী রেঞ্জের জুলাই-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হাতিরঝিলে ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ দলের ৪ সদস্য গ্রেফতার প্রয়াত সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও স্পীকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে ভারপ্রাপ্ত স্পীকারের অংশগ্রহণ ডিএমপির মুগদা ও খিলক্ষেত থানা পুলিশের বিশেষ অভিযানে ২৫ জন গ্রেফতার কালো ধোঁয়া নির্গমন: জুলাই মাসে ডিএমপির ৯১৫ মামলা ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৯০৮ মামলা উত্তরায় চোর চক্রের তিন সদস্য গ্রেফতার; ২টি চোরাই ভ্যান উদ্ধার শাহজাহানপুরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৪ জন গ্রেফতার, মামলা ৫৮ ১৩ হাজার পিস ইয়াবা ও ১১ কেজি গাঁজা উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিবি

দেশ এখন কঠিন সময়ের ভিতর দিয়ে যাচ্ছে : ড.আবদুল মঈন খান

  • Update Time : শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫
  • ২৬৩ Time View

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, দেশ আজকে রাজনৈতিকভাবে, সামাজিকভাবে একটি কঠিন সময়ের ভিতর দিয়ে যাচ্ছে। এই কঠিন সময়ে মানুষের পাশে দাঁড়ানো হচ্ছে সবচেয়ে বড় কথা। কে ক্ষমতায় যাবে, কে ক্ষমতায় গিয়ে সুবিধা ভোগ করবে, কারা সরকার চালাবে, সেটা আমি বড় মনে করি না। আমরা রাজনীতি করি ক্ষমতার জন্য নয়, আমরা রাজনীতি করি মানুষের সেবা করার জন্য।
গত বৃহস্পতিবার(৯ জানুয়ারি)বিকেলে নরসিংদীর মাধবদীর ভগিরথপুরে মেহেরপাড়া ইউনিয়ন বিএনপি আয়োজিত শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আগামীতে একটু সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন যদি হয়। সেই নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের ভোট যাকে খুশি তাকে দিক, তাতে আমাদের কিছু বলার নাই। কিন্তু সত্যিকার জনপ্রতিনিধিরা, মানুষ যাকে পছন্দ করে তারা এই সরকার পরিচালনার দায়িত্বে আসুক। অনতিবিলম্বে তারা এসে এই দেশের মানুষের কল্যাণে কাজ করুক। আজকে আমি সেই প্রত্যাশা ব্যক্ত করছি।
পরে তিনি ১১ শত শীতার্ত মানুষকে শীতবস্ত্র বিতরণ করেন।
মেহেরপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রশিদ মিয়ার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে পলাশ থানা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সাত্তার, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন, মেহেরপাড়া ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ আলম, মেহেরপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি ইফতেখার আলম বাবলা, সাবেক সভাপতি আব্দুল বাতেনসহ উপজেলা,পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews