বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রাজশাহী রেঞ্জের জুলাই-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হাতিরঝিলে ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ দলের ৪ সদস্য গ্রেফতার প্রয়াত সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও স্পীকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে ভারপ্রাপ্ত স্পীকারের অংশগ্রহণ ডিএমপির মুগদা ও খিলক্ষেত থানা পুলিশের বিশেষ অভিযানে ২৫ জন গ্রেফতার কালো ধোঁয়া নির্গমন: জুলাই মাসে ডিএমপির ৯১৫ মামলা ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৯০৮ মামলা উত্তরায় চোর চক্রের তিন সদস্য গ্রেফতার; ২টি চোরাই ভ্যান উদ্ধার শাহজাহানপুরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৪ জন গ্রেফতার, মামলা ৫৮ ১৩ হাজার পিস ইয়াবা ও ১১ কেজি গাঁজা উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিবি

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মনোহরদী উপজেলার সাবেক আহ্বায়ক গ্রেপ্তার

  • Update Time : মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫
  • ২৮১ Time View

নরসিংদীর মনোহরদী উপজেলার নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক আহ্বায়ক ইমন আলমকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার রাতে নরসিংদী সদর এলাকার ভেলানগর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ইমন আলম মনোহরদী উপজেলার গোতাশিয়া ইউনিয়নের রাজবল্লভকান্দী গ্রামের আব্দুল কাদিরের ছেলে।
পুলিশ জানায়,গত ৫ জানুয়ারি রাতে গোতাশিয়া ইউনিয়নের মুন্সিরবাজারের আসাদুজ্জামানের মার্কেটের ভেতর নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন স্লোগান দিয়ে কেক কাটা হয়।
বিষয়টি জানতে পেরে মনোহরদী থানা পুলিশ সেখানে অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে আশরাফুল হাসান রিপন (২০) নামের একজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়। পরে মনোহরদী থানার সহকারী পরিদর্শক নোমান আরেফিন বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরো ১৫-২০জনের বিরুদ্ধে মামলা করেন।
গত রবিবার রাতে নরসিংদী সদর উপজেলার ভেলানগর এলাকায় অভিযান চালিয়ে মামলার ৮ নম্বর আসামি উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক ইমন আলমকে গ্রেপ্তার করা হয়।
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল জব্বার বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একজনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews